০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৫৯)

বুলু ও চড়ুই
‘বুলুমণি, বুলুপা, আপামণি-
বোঝা যায় উঠে আসছে। বুলু বিব্রত বোধ করে। হুড়মুড় করে ঘরে ঢোকে আনু, ‘দেখে যাও, দেখে যাও!’
শেষে টানা হ্যাঁচড়া শুরু করে।
অগত্যা উঠতে হয় বুলুকে।
‘এই দ্যাখো মেঝের ওপর পড়ে থাকা খড়কুটো আর চড়ুইপাখির একটি শাবকের দিকে সে আঙুল দেখায়।
বুলুর মাথায় কিছু ঢোকে না, কি এমন একটা ব্যাপার যার জন্যে হুমড়ি খেয়ে পড়তে হবে।
‘বাসা থেকে বাচ্চাটি পড়ে গিয়েছিলো, কি জানি কি করে। যতোবার তুলে দিই ততোবারই ওরা ঠুকরে ঠুকরে ওকে নিচে ফেলে দিচ্ছে, অবাক কাণ্ড না?’
বুলু বললে, ‘ওরা তো তোদের মতো মানুষ নয়।’
‘তার মানে? তোর কথার কোনো মাথামুণ্ডু বুঝিনা-‘
‘মানুষ বড় ভালো,’ বুলু বললে, তার চোখ তখন ভেজা ভেজা। বললে,
‘মানুষ বড় সুন্দর!’
‘বোঝো এখন!’ আনু ভড়কে গিয়ে বললে, ‘তুইনা-নাহ্, তুই একটা কুট-কচালে টাইপের ছেমড়ি! স্রেফ জিলিপির প্যাঁচ মারা তোর বদহ্যাবিট; মাঝে মাঝে এমন সব কথা বলিস যার কোনো মাথামুণ্ডু নেই, দুৎ!
জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৫৯)

১২:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫