০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৬)

হৈরব ও ভৈরব

মাঠ ঘাটে রোদ খাঁ খাঁ করে, রোদময় চিলের চিৎকার। এক একবার বিস্তীর্ণ দুপুর ঝনঝন ক’রে বেজে ওঠে। ঝলসানো গাছপালা মুখ নিচু ক’রে আচ্ছন্নপ্রায় দাঁড়িয়ে থাকে। এরই মাঝে এক একটি গন্ধ নেশার মতো জড়িয়ে ধরে হৈরবকে, সে বুঝতে পারে বৌনার ডালে ডালে এখন মঞ্জরি, কি আনন্দ, কী আনন্দ, ঝাঁকে ঝাঁকে মৌমাছি নামে। এক একটা গন্ধ এমন এক একটা স্মৃতি, যাতে নখের কোনো আঁচড় নেই, দাঁতের কোনো দাগ নেই, ছিমছাম, নির্ভার, অবিরল। কাঁঠালের মুচির গন্ধে হৈরবের বুক গুমরে ওঠে।

টুনটুনি পাখি চিরকালই তার চোখে একটা আশ্চর্য প্রাণী, যেমন কাচকি মাছ; এইতো একফোঁটা অথচ এরাও কি স্বচ্ছন্দে বেঁচে থাকে, তাল মিলিয়ে বংশ বৃদ্ধি ক’রে চলে। একটা টুনটুনি, যার ঠোঁটে তুলো, চোখে রাজ্যের বিস্ময়, আকন্দগাছের শাখায় দোল খেয়ে ফরফর ক’রে একদিকে উড়ে যায়; হৈরবের মনে শিশিরের ছোঁয়ায় পদ্মকোরক শিরশির ক’রে ওঠে, ঐ যে তিনি, তিনি নিরভিমান, তিনি নম্র, তিনি ব্যাকুল, তিনি বলেন আমি একফোঁটা, আমি তুচ্ছ, অতিতুচ্ছ।

ভিটির খুব কাছে টেকের কোল ঘেঁষে একফালি জমি। গম বুনেছিল ভৈরব, ফলন ভালো নয়; আপন মনে সে এখন সেই ছন্নছাড়া চেহারার রুখু রুখু গোছাগুলো ঘরে তোলায় ব্যস্ত। ডাঁটাশাকও বুনেছিলো একপাশে, তার চেহারাও পোকায় খাওয়া, নির্বোধ অনিচ্ছায় কেমন যেন লাবণ্যহীন দেখায় পাতাগুলো, সবকিছু অচেনা মনে হয় হৈরবের, এখন আর কোনো কিছুতেই সে ছিরিছাঁদ দেখে না।

দূরে ইছামতি, রুপোর সুতোয় বোনা দুপুর রোদের পাড়, পাড়ের গায়ে নৌকোর ফোঁটা ফোঁটা নকশা; মন হু হু করে, কত মানুষের কথা মনে পড়ে, কি সুন্দর সুন্দর সব মানুষ, বড় বড় বাবুরা, গমগমে মণ্ডপ, হ্যাজাকের আলো, রঙিন চাঁদোয়া, আহারে, এতো তাড়াতাড়ি সব কী ক’রে যে গল্প হয়ে যায়। মনে পড়ে ভরতের কথা, ভানুর কথা। চোখ করকর করে হৈরবের; ভানু তো গেল, কিন্তু সেই থেকে সবকিছু আঁধার। কেউ হাসে না, কেউ মন খুলে কথা বলে না, সকলের অমতে মুসলমানের ঘরে গিয়ে উঠলো ভানু, জাতের মুখ কালি।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৬)

১২:০০:২০ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫