০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

প্রথম এফ-৭ বিজি যুদ্ধ বিমান হস্তান্তর অনুষ্ঠান

  • Sarakhon Report
  • ০১:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • 131

সারাক্ষণ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর ২১৪ মেইন্টেন্যান্স, রিপেয়ার ও ওভারহলিং ইউনিটে  (১৮ সেপ্টেম্বর) এফ-৭ বিজি যুদ্ধ বিমান সিরিয়াল নং ৯৩৬ ওভারহলিং শেষে ৫ নং বহরকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উল্লেখ করেন, সম্মানিত বিমান বাহিনী প্রধানের সুচিন্তিত দিক নির্দেশনায় এই ইউনিটের কার্যক্রমে গতিশীলতা ও সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশ বিমান বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক বিমানের ওভারহলিং সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি এই ওভারহলিং কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে বিমান সদরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন পরিচালকগণ এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলার কর্মকর্তা ও বিমানসেনা উপস্থিত ছিলেন।
 এফ-৭ বিজি সিরিয়াল নং ৯৩৬ যুদ্ধ বিমানের ওভারহলিং কার্যক্রম ২১৪ মেইন্টেন্যান্স, রিপেয়ার ও ওভারহলিং ইউনিটে শুরু হয় এবং এটাই হল প্রথম এফ-৭ বিজি যুদ্ধবিমান যার ওভারহলিং কার্যক্রম সম্পূর্ণভাবে চীনা বিশেষজ্ঞ এর সহায়তা ছাড়া স্বতন্ত্রভাবে অত্র ইউনিটের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সম্পন্ন হয়। উক্ত ওভারহলিং কার্যক্রমে জটিল খুচরা যন্ত্রাংশ সরবরাহে জটিলতা এবং করোনা মহামারীর মতো বাধা সত্ত্বেও সফলভাবে উক্ত বিমানের ওভারহলিং সম্পন্ন করা হয়। বিপুল প্রতিকূলতা সত্ত্বেও এই অর্জন শ্রেষ্ঠত্ব এবং স্থিতিস্থাপকতার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতীক।
দক্ষ প্রযুক্তিবিদ, প্রকৌশলী এবং বৈমানিক যারা এই ওভারহলিংকে সফল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, প্রধান অতিথি সংশ্লিষ্ট সকলের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উক্ত ইউনিটের কঠোর পরিশ্রম এবং সহযোগিতা শুধুমাত্র ওভারহলিং গতিকেই ত্বরান্বিত করেনি বরং বাংলাদেশ বিমান বাহিনীর সুনামকে আরও শক্তিশালী করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর ২১৪ মেইন্টেন্যান্স, রিপেয়ার ও ওভারহলিং ইউনিট ভবিষ্যতে কাজের গতিশীলতা আরও বৃদ্ধি এবং ধারাবাহিকতা বজায় রাখতে আরো প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

প্রথম এফ-৭ বিজি যুদ্ধ বিমান হস্তান্তর অনুষ্ঠান

০১:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪