০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ফুলবাড়ীর ১০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০টিতে

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২৭)

  • Sarakhon Report
  • ০৩:৪৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • 254

প্রদীপ কুমার মজুমদার

পূর্বেই উল্লেখ করেছি ভারতবর্ষে গণনা ফলক ছিল এ কথা বহু ঐতিহাসিক শুধু মনেই করেন না তাঁরা এছাড়াও বলেন গণনা ফলকের আদি গৃহ হচ্ছে ভারতবর্ষ। ভারতীয় সংখ্যাপাতন পদ্ধতি আরবজগতে প্রসারলাভ করায় অনেকে মনে করেন আরবীয়রা এ্যাবাকাস সম্পর্কে কিছু জানতেন। তবে এ ব্যাপারেও মতদ্বৈততা আছে। উপেক বলেছেন আরবরা লম্বসারী গণনাফলক (স্তম্ভসারী গণনা ফলক বা Column Abacus) জানতেন।

হ্যাঙ্কেল কিন্তু বলেছেন আরবরা এ্যাবাকাস সম্পর্কে জানতেন সে নিদর্শন কোথাও পাওয়া যায় না। ট্রেউটলীন বলেছেন লম্বসারী এ্যাবাকাস সম্পর্কে আরবরা কিছুই জানতেন না। ভিসেনবর্ণ মনে করেন আরবরা এ্যাবাকাস সম্পর্কে জানতেন। তিনি একজন ইংরাজ লেখকের উদ্ধৃতি দিয়ে বলেছেন গেরবার্ট এ্যাবাকাস সম্পর্কে জানতেন এবং এটি হয় আরবদের কাছ থেকে না হয় স্বাধীনভাবে নিজেই আবিষ্কার করেছেন।

এর পরেই তিনি বলেছেন আরবরা তাঁদের লেখার মধ্যে এ্যাবাকাসের কথা উল্লেখ না করলেও তাঁরা এ ব্যাপারে কিছু জানতেন না এ ধারনা ঠিক নয়। ডি. ই. স্মীথ, এল. সি. কারপিনসকি প্রমুখেরা এ মতের সমর্থক। কিন্তু ভিসেনকর্ম এ মতের তীব্র সমালোচনা করেছেন। স্মীথ বলেছেন মধ্যযুগে আরব জগতে ধূলি গণনাফলকের উপর গোবর সংখ্যা লেখা হোত। স্মীথ এ মন্তব্য করার পরেই বলছেন পূর্ব আরব এবং পশ্চিম আরবদের জন্ম এ্যাবাকাসের দুটি পরিভাষাও আরবীয়রা করেছিলেন।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২৬)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২৬)

জনপ্রিয় সংবাদ

‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২৭)

০৩:৪৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫