০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-৩০)

  • Sarakhon Report
  • ০৭:০০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • 156

প্রদীপ কুমার মজুমদার

যাই হোক বর্ণমালার আবিষ্কার মানুষের জ্ঞানকে বহুদূর এবং অতিদ্রুত উন্নতির চরম শিখরে নিয়ে গিয়েছে, তবে বর্ণমালার ইতিহাস বর্ণনা করতে গেলে পণ্ডিতেরা নানা প্রকার যুক্তি তর্ক দিয়ে এক জটিল অবস্থার সৃষ্টি করেছেন। আমরা এখানে শুধু সংক্ষিপ্ত পরিচয় দিলাম। কারণ সংখ্যা লিখনে বর্ণমালার এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 ভারতবর্ষে সংখ্যা লিখন পদ্ধতি

সংখ্যা লিখন পদ্ধতি কবে থেকে এবং কোথায় প্রথম উদ্ভব হয়েছিল তা বলা কঠিন। তবে একথা ঠিক যে লিপি আবিষ্কৃত হবার বহু পরে সংখ্যালিখন পদ্ধতি আবিষ্কৃত হয়। সুতরাং এথেকে আমরা কখনই ভারতবর্ষে সঠিক কবে থেকে এই সংখ্যা লিখন পদ্ধতি চলে আসছে তার বিবরণ দিতে পারি না। ভারতবর্ষে সংখ্যা লিখন পদ্ধতির প্রচলন সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে ছটি দল আছে।

প্রথম দল মনে করেন ভারতবর্ষ সংখ্যালিখন পদ্ধতি বাইরের কোন দেশ থেকে ধার করে এনেছে। অর্থাৎ এ ব্যাপারে বাইরের কোন দেশের কাছে ভারত ঋণী। এই মতের সমর্থকদের মধ্যে টেলর, বেবর, বুলার প্রমুখের নাম উল্লেখযোগ্য। ডব্লিউ ডিকি, আই টেলর প্রমুখ পাশ্চাত্য পণ্ডিতবর্গ মনে করেন যে ভারতীয় লিপিমালা দক্ষিণ হুমেরীয় লিপিমালা থেকে উদ্ভূত।

বেবর, বুলার প্রমুখ পাশ্চাত্য পণ্ডিতবর্গ মনে করেন ভারতীয় লিপিমালা হয় ফিনিসীয় না হয় উত্তর সুমেরীয় লিপিমালা থেকে উদ্ভূত। যাই হোক আমরা লক্ষ্য করলাম যে প্রথম দলের মধ্যে আবার বিভিন্ন মত রয়েছে।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-২৯)

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-২৯)

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-৩০)

০৭:০০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪