১২:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা যুদ্ধ থামছে না কেন? অপরাধ যখন ধর্মের পরিচয় পায় ঝলমলে শিল্পে আত্মভালোবাসার বার্তা দিচ্ছেন সারা শাকিল শতায়ু বাবা-মায়ের সন্তানদের আয়ু ও সুস্বাস্থ্যের সম্ভাবনা বেশি শিক্ষিত, দক্ষ ও উচ্চাকাঙ্ক্ষী তরুণদেরই ফাঁদে ফেলছে মানবপাচারকারীরা পাকিস্তান-রাশিয়া সম্পর্ক: অবহেলিত হলেও কেন বাড়ছে কৌশলগত গুরুত্ব বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ-তিনগুণ, সুযোগ নিয়ে থাকছে প্রশ্ন গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য, জাতিসংঘ অধিবেশনের আগে হচ্ছে না

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৫৪)

  • Sarakhon Report
  • ১০:০০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • 111

প্রদীপ কুমার মজুমদার

ভারতীয় গণিতশাস্ত্রে বাম দিকে গতি এই পদ্ধতির বহু উদাহরণ বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। প্রসঙ্গক্রমে বলা প্রয়োজন হিন্দুশাস্ত্রে বাম শব্দটির অর্থ হচ্ছে ‘বিপরীত’। যেমন বামাচার ইত্যাদি। অঙ্কস্থানের পর্যায়বিন্যাসে এবং সংখ্যা জ্ঞাপক বাক্যকে অঙ্কপাত করতে গিয়ে “বামগতি” বিধির প্রয়োগ করা হয়ে থাকে।

অঙ্কস্থানের পর্যায়বিন্যাসে যে বামগতি বিধি ব্যবহার করা হয় তা সাধারণ বিধি সুতরাং এই বিধি অবশ্য পালনীয়। কিন্তু সংখ্যাজ্ঞাপক বাক্যকে অঙ্কপাত করতে গিয়ে বামাগতি অবশ্য পালনীয় নাও হতে পারে। আমরা বায়ুপুরাণে পড়েছি:

এবমষ্টাদশৈতানি স্থানানি গণনা বিধৌ
শতানীতি বিজানীয়াৎ সংজ্ঞিতানি মহষিভিঃ। ১০১/১০২-৩

অর্থাৎ বায়ুপুরাণে আঠারটি অঙ্কস্থানের কথা বলেছি। তাদের নাম যথাক্রমে একক দশক প্রভৃতি। দশকস্থান একক স্থানের বামে, শতক স্থান দশক স্থানের বামে, এইভাবে পরম্পরা ক্রমে প্রতিটি অঙ্কস্থানের বিন্যাস তার পূর্ব পূর্বটির বাম দিক হয়ে থাকে। বলা বাহুল্য কোন স্থান স্থিত অঙ্কবিশেষের মান তার ডান দিকে অবস্থিত মানের দশগুণ এবং বাঁদিকে অবস্থিত মানের দশমাংশ।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৫৩)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৫৩)

জনপ্রিয় সংবাদ

চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৫৪)

১০:০০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫