০২:২০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ হস্তক্ষেপে ঘুরে দাঁড়াল ইয়েন, আরও পদক্ষেপের ইঙ্গিত

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৬৫)

  • Sarakhon Report
  • ১০:০০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • 118

প্রদীপ কুমার মজুমদার

এখানে ত্রি অশীতি অর্থাৎ গায়ত্রী, উষ্ণী ও বৃহতী তৃচ বা এর প্রতিপাদ্য ইন্দ্র দেবতাকে বলা হয়েছে। কারণ ঐতরেয় আরণ্যকে বলা হয়েছে “গায়ত্রী তৃচাশীতিঃ ঔফিহী তৃচাশীতিঃ বার্হতী তৃচাশীতিঃ” অর্থাৎ গায়ত্রী অশীতি সংখ্যক, উফি অশীতি সংখ্যক, বৃহতী অশীতি সংখ্যক। অথর্ববেদে অন্য কোন এক জায়গায় সংখ্যা দিয়ে বস্তুকে নির্দেশ করেছে। যেমন:

নবৈব তা নবতয়ে। যা ভূমিব্যধূস্থত।

প্রজাং হিংসিদ্ধা ব্রহ্মাণীমসংভব্যং পরাভবন। ৫।১৯/১১.

শ্লোকটির অর্থ সম্পূর্ণভাবে না লিখলেও আমরা বলতে পারি, ‘নবনবতি সংখ্যা দিয়ে শম্বরের নবনবতিপুর বিবক্ষিত হয়ে থাকবে’। অথর্ববেদের এমন একটি উদাহরণ তুলে ধরছি যেখানে একই নাম সংখ্যার বিভিন্ন প্রকারের অর্থ হতে পারে এমন ইঙ্গিত দেওয়া আছে। যেমন এখানে বলা হয়েছে-“ও’ যে ত্রি সপ্তা পপিযস্তি”। এই ত্রি সপ্ত’র অর্থ করতে গিয়ে সায়নাচার্য তিন ধরণের ব্যাখ্যা দিয়েছেন। এগুলি হচ্ছে-

(ক) ত্রয়ো বা সপ্ত বা। এখানে ত্রি অর্থ পৃথিবীব্যাপি ত্রিলোক এদের অধিষ্ঠাতৃ দেবতা অগ্নি, বায়ু এবঃ আদিত্য; ত্রিগুণ; অথবা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। সপ্ত অর্থ সপ্ত ঋষি, সপ্ত গ্রহ, সপ্তলোক অথবা সপ্ত ছন্দ, সপ্ত মরুদগণ,

(খ) ত্রিঃ সপ্ত অর্থাৎ তিনটি সাত, সপ্তদিশ, সপ্ত ঋত্বিজ, সপ্ত আদিত্য অথবা সপ্ত সিন্ধু, সপ্তলোক, সপ্ত দিক। অর্থাৎ এখানে সাতটা বস্তু নিয়ে একটি দল গড়া হচ্ছে এবং এ ধরণের তিনটি দলের কথা বলতে ত্রিঃ সপ্তকে উল্লেখ করা হয়েছে।

(গ) ত্রিগুণিতা সপ্ত সংখ্যা অর্থাৎ ২১, এখানে বার মাস, পাচাট ঋতু, তিনটি লোক এবং আদিত্য এই একুশকেই বোঝান হয়েছে। অথবা পঞ্চমহাভূত, পঞ্চ প্রাণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ও এক অন্তকরণের কথা ধরা হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম-অথর্ববেদে বস্তুর দ্বারা সংখ্যাকে এবং সংখ্যার দ্বারা বস্তুকে অনেক জায়গায় নির্দেশ করেছে।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৬৪)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৬৪)

জনপ্রিয় সংবাদ

ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৬৫)

১০:০০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫