০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর

‘প্রেমিকা’য় প্রেমিকা মাহা

  • Sarakhon Report
  • ১১:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • 175
সারাক্ষণ প্রতিবেদক
বাংলাদেশের টিভি নাটকের এই প্রজন্মের দর্শকপ্রিয় মুখ নাঈমা আলম মাহা এবার নাটকের নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করে দর্শকের কাছে প্রশংসিত হচ্ছেন। মোহন আহমেদ’র কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় মাহা অভিনয় করেছেন সদ্য ইউটিউবে প্রকাশিত ‘প্রেমিকা’ নাটকে। এই নাটকে নাম ভুমিকায় অভিনয় করে দর্শকের মধ্যে মুগ্ধতার সৃষ্টি করেছেন মাহা।
দ্রুততম সময়ের মধ্যে নাটকটিতে মাহা’র উপস্থিতি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকের মাহা’র বিপরীতে অভিনয় করেছেন এই প্রজন্মের নন্দিত অভিনেতা ইরফান সাজ্জাদ। তাদের দু’জনের অনবদ্য রসায়ন দর্শকের কাছে ভীষণ ভালোলেগেছে। যা ইউটিউবে প্রকাশিত এই নাটকের কমেন্ট বক্সে স্পষ্টত। মাহা বলেন,‘ পরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন একটি চরিত্রে কাজ করার সুযোগ দেবার জন্য। গল্পটা এক কথায় অসাধারণ।
নির্মাতা বেশ গুছিয়ে কাজটি নির্মাণ করেছেন। ইরফান ভাই নিঃসন্দেহে একজন গুনী অভিনয় শিল্পী। তিনিও আমাকে আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে ভীষণ সহযোগিতা করেছেন। নাটকটি প্রকাশের পর থেকেই অন্যরকম সাড়া পাচ্ছি। অর্থাৎ যারা আমার খুউব কাছের তারা নাটকটি দেখে তাদের ভালোলাগার কথা প্রকাশ করেছেন। আমিও আগামীতে এই ধরনের ডিফরেন্ট গল্পে কাজ করতে চাই।
কারণ এখানে নিজের অভিনয়কে যথাযথভাবে ফুটিয়ে তোলার সুযোগ থাকে।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন শেলী আহসান, রকি খান, টুম্পা মাহবুব, মোস্তাফিুজর রহমান। এই মুহুর্তে দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় আপাতত কোনো নাটকে কাজ করছেন না মাহা। এদিকে মাহা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’ নিয়মিত মাছরাঙ্গা টিভিতে প্রচার চলছে।
নাটকটি রচনা করেছেন রাজীবুল ইসলাম রাজীব, পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। এই নাটকেও মাহাকে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ে দেখা গেছে। গেলো ঈদে সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় একটি খণ্ড নাটকেও অভিনয় করেছিলেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে মাহার প্রবল ইচ্ছে ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার।
জনপ্রিয় সংবাদ

জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব

‘প্রেমিকা’য় প্রেমিকা মাহা

১১:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪