১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
৮০ শতাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ অস্ত্রোপচার, তালাবদ্ধ অপারেশন থিয়েটার সাফল্য দিয়ে নিজেকে প্রমাণের দৌড় কতটা মূল্যবান? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো নির্দিষ্ট তথ্য নেই: নয়াদিল্লি সারা দুতার্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, প্রতি অভিযোগে জামিন ১ লাখ ২০ হাজার পেসো জৈন্তাপুরে আধিপত্য বিস্তার নিয়ে টানা সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণের বেশি, বছরে ৪০ লাখ টাকা আয়ের সুযোগ ফরিদপুরে মাদকবিরোধী বিক্ষোভের পর সন্দেহভাজন মাদক কারবারিদের বাড়িতে হামলা চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা উন্নয়ন থামিয়ে রাজনীতির মেরুকরণকে জায়গা দেওয়া যাবে না শার্পভিল হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ চেয়ে দক্ষিণ আফ্রিকা সরকারের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ-২০২৪ এর শপথ গ্রহণ অনুষ্ঠান

  • Sarakhon Report
  • ১০:২০:০১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • 148

সারাক্ষণ ডেস্ক 

আজ (০৩ নভেম্বর ২০২৪) বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ—২০২৪ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার, রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনাঃ মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

শপথ গ্রহণ প্যারেডে কোয়ার্টার মাষ্টার জেনারেল তাঁর মূল্যবান বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃংখল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে তিনি সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য রিক্রুটদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন এবং কর্মজীবনে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

দীর্ঘ ৩৬ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে একদল তরুণ রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এ নবীন সৈনিক হিসেবে যোগদান করবেন। এ বছর সর্ব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট মিনহাজ হোসেন এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট মোঃ আইনুর ইসলাম।এর আগে কোয়ার্টার মাষ্টার জেনারেল প্যারেড গ্রাউন্ডে পৌছালে তাঁকে অভ্যর্থনা জানান কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার, মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

রিক্রুট ব্যাচ ২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

জনপ্রিয় সংবাদ

৮০ শতাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ অস্ত্রোপচার, তালাবদ্ধ অপারেশন থিয়েটার

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ-২০২৪ এর শপথ গ্রহণ অনুষ্ঠান

১০:২০:০১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪