০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, দুই দিনে কমেছে ৮০ হাজার টাকার বেশি

বিশ্ববাজারে স্বর্ণের দামে হঠাৎ বড় ধরনের পতন দেখা দিয়েছে। টানা ঊর্ধ্বগতির পর মাত্র দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম নেমে এসেছে উল্লেখযোগ্যভাবে। আন্তর্জাতিক বাজারে একদিনেই স্বর্ণের দর কমেছে প্রায় ৮ দশমিক ২২ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় পতন হিসেবে ধরা হচ্ছে।

বিশ্ববাজারে স্বর্ণের সর্বশেষ পরিস্থিতি

বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে আসে ৪ হাজার ৮৯০ ডলারে। আগের দিন এই দাম ছিল প্রায় ৫ হাজার ২০০ ডলার। এরও আগে বৃহস্পতিবার সকালে স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলারের ওপরে উঠে বিশ্ববাজারে নতুন রেকর্ড গড়েছিল।

রেকর্ড দামে পৌঁছানোর পর মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে প্রায় ৬৬০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার ৫০০ টাকার বেশি। এত অল্প সময়ে এমন বড় দরপতন বিশ্ব স্বর্ণবাজারে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা

দরপতনের পেছনের কারণ

খাত সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে টানাপোড়েন, ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সামগ্রিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম দ্রুত বাড়তে থাকে। এসব অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে গিয়ে দাম পৌঁছে যায় ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে।

তবে সেই উচ্চতা ছোঁয়ার পর বিনিয়োগকারীদের একটি অংশ স্বল্প সময়ে বড় মুনাফা পাওয়ায় লাভ তুলে নিতে শুরু করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হওয়া এবং সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকতে পারে—এমন ইঙ্গিত স্বর্ণের দামের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এর সঙ্গে স্বাভাবিক মূল্য সংশোধন যুক্ত হয়ে সাম্প্রতিক এই দরপতন ঘটেছে বলে বিশ্লেষকদের ধারণা।

দেশের বাজারে প্রভাব

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন!

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতনের প্রভাব দ্রুতই দেশের বাজারে পড়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই দেশের স্বর্ণের দামে বড় ওঠানামা দেখা গেছে।

গত বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ভরিপ্রতি স্বর্ণের দাম এক ধাপে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায়। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। তবে ২৪ ঘণ্টা না যেতেই দাম কমানোর ঘোষণা আসে।

শুক্রবার সকালে ভরিপ্রতি সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানো হলে ভালো মানের স্বর্ণের দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়। এই নতুন দাম কার্যকর হয় শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে।

সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ

স্বর্ণ ও রুপার সর্বশেষ দর

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সর্বশেষ তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

রুপার দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপা ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, দুই দিনে কমেছে ৮০ হাজার টাকার বেশি

০২:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬