০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা যুদ্ধ থামছে না কেন? অপরাধ যখন ধর্মের পরিচয় পায় ঝলমলে শিল্পে আত্মভালোবাসার বার্তা দিচ্ছেন সারা শাকিল শতায়ু বাবা-মায়ের সন্তানদের আয়ু ও সুস্বাস্থ্যের সম্ভাবনা বেশি শিক্ষিত, দক্ষ ও উচ্চাকাঙ্ক্ষী তরুণদেরই ফাঁদে ফেলছে মানবপাচারকারীরা পাকিস্তান-রাশিয়া সম্পর্ক: অবহেলিত হলেও কেন বাড়ছে কৌশলগত গুরুত্ব বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ-তিনগুণ, সুযোগ নিয়ে থাকছে প্রশ্ন গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য, জাতিসংঘ অধিবেশনের আগে হচ্ছে না

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। বিকেল ৩টায় অধিবেশন বসবে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ডাকা এই অধিবেশন সাধারণত দীর্ঘ হয় না এবং প্রায় এক সপ্তাহের মধ্যে শেষ হওয়ার নজির রয়েছে। তবে এবার কত দিন অধিবেশন চলবে, তা শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হবে। অধিবেশনে কয়েকটি বিল পাস হওয়ার কথা রয়েছে।

অধিবেশন নির্বিঘ্ন রাখতে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা গণবিজ্ঞপ্তিতে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহনের পাশাপাশি সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ থাকবে।

সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার - Zoom Bangla News

নিষেধাজ্ঞার আওতাধীন বিস্তৃত এলাকা

মহাখালী ক্রসিং থেকে পুরনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোড থেকে সার্ক ফোয়ারা, পান্থপথ থেকে ফার্মগেট, শ্যামলী থেকে ধানমন্ডি ১৬ নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণি থেকে বিজয় সরণি পর্যটন ক্রসিং এবং ইন্দিরা রোড থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তসহ জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এ নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এসব সীমানার মধ্যবর্তী রাস্তা ও গলিপথও এর আওতাভুক্ত।

এর আগে ১৫ জুলাই ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। ৭ জুন শুরু হওয়া ওই অধিবেশন চলে ২৬ কার্যদিবস। এতে ৩০ জুন বাজেট পাস হয় এবং বাজেটের ওপর ১৪ কার্যদিবস সাধারণ আলোচনা হয়। দ্বিতীয় অধিবেশনে মোট ১০টি সরকারি বিল পাস হয়। এ ছাড়া সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিসহ ১১টি কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়।

জনপ্রিয় সংবাদ

চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

০৬:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬