০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

বেক্সিমকোর ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রম পরিচালনায় বাধা নেই -আইনজীবী

  • Sarakhon Report
  • ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • 207

নিজস্ব প্রতিনিধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগাদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ১৯ মার্চের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলেছেন। ফলে স্বতন্ত্র ওই পরিচালকদের কার্যক্রম পরিচালনায় বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসির আইনজীবী।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএসইসির করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে বিএসইসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। সঙ্গে ছিলেন আইনজীবী আবুল কালাম আজাদ। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও কামাল উল আলম।

এর আগে বেক্সিমকো গ্রুপের আওতাধীন বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি। গত ৩১ ডিসেম্বর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সই করা এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।

ওই আদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়।বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ভূত সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ওই স্বতন্ত্র পরিচালকরা (বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় নয়জন এবং শাইনপুকুর সিরামিকসে সাতজন স্বতন্ত্র পরিচালক) আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

বিএসইসির ওই নিয়োগ আদেশের বৈধতা নিয়ে তিন কোম্পানির পক্ষে পৃথক তিনটি রিট করা হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১৩ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে তিন প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগ সংক্রান্ত আদেশের কার্যক্রম অন্তর্বতী সময়ের জন্য স্থগিত করা হয়। ওই পৃথক আদেশের বিরুদ্ধে বিএসইসি আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে এ বিষয়ে জারি করা রুল ১৯ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে বলেন।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

বেক্সিমকোর ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রম পরিচালনায় বাধা নেই -আইনজীবী

০৫:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫