০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

‘বোকা মন’র পর হাবিব ওয়াহিদ ও ইমরান

  • Sarakhon Report
  • ০৯:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • 166
সারাক্ষণ প্রতিবেদক 
বাংলাদেশের আধুনিক গানে নতুন এক ধারার প্রবর্তক জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সুরস্রষ্টা হাবিব ওয়াহিদ। এখনো এই প্রজন্মের অনেকেই স্বপ্ন দেখেন হাবিব ওয়াহিদের সুরে গান গাইতে কিংবা হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈত গান গাইতে। এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার ইমরানেরও স্বপ্ন ছিলো হাবিব ওয়াহিদের সুরে গান গাইবার।
তন্ময় তানসেন পরিচালিত ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’  সিনেমায় ‘রোমিও জুলিয়েট’ শিরোনামে ইমরান প্রথমবার হাবিব ওয়াহিদের সুরে গান গেয়েছিলেন। এরপর আরো সাত/আটটি জিঙ্গেলে হাবিব ওয়াহিদের সুরে কন্ঠ দেন। আবার হাবিব ওয়াহিদও ‘বোকা মন’ শিরোনামে কিছুদিন আগে একটি গানে কন্ঠ দিয়েছেন ইমরানের সুরে। এই গানটিও শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এরইমধ্যে গতকাল হাবিবের ছোট ছেলে আয়াতের জন্মদিনে ঘরোয়া আয়োজনে দেখা হয় হাবিব ও ইমরানের। ইমরান জানান আরো বেশকিছু নতুন কাজের পরিকল্পনা চলছে।
ইমরান বলেন,‘ স্কুল কলেজ জীবনে হাবিব ভাইয়ের গান শুনেই সময় কেটেছে। তার গান শুনে ভীষণ আবেগী হয়ে উঠতাম। ইণ্ডাষ্ট্রিেিত কাজ শুরু করার পর হাবিব ভাইয়ের সঙ্গে দেখা হয় কথা হয়, তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন। আমিও তাকে শ্রদ্ধা করতাম। একসময় আমাকে তিনি সিনেমাতে প্লে-ব্যাক করালেন তারই সুরে। তার সুর তার কন্ঠ পুরো বিষয়টাই আমার কাছে ভীষণ ম্যাজিক্যাল একটি ব্যাপার বলেই মনে হয়। তার কন্ঠে গান শুনে এখনো ভীষণ আবেগী হয়ে উঠি।
আয়াতের জন্মদিনে দেখা হলো, নতুন কিছু কাজ নিয়েও পরিকল্পনা হলো। আশা করছি শিগগিরই আমরা নতুন কাজ শুরু করতে পারবো, ইনশাআল্লাহ।’ এদিকে ইমরান জানান শিগগিরই তিনি স্টেজ শো করতে জেদ্দা ও আমেরিকা যাবেন। সেখান থেকে শো শেষ করে দেশে ফিরে দেশে স্টেজ শো’তে ব্যস্ত হয়ে উঠবেন। উল্লেখ্য, বোকা মন’ গানটি রজত ঘোষের লেখা, ইমরান মাহমুদুলের সুর সঙ্গীতে গানটি রঙ্গন মিউজিক-এ প্রকাশিত হয়েছিলো।
জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

‘বোকা মন’র পর হাবিব ওয়াহিদ ও ইমরান

০৯:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪