০৮:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-০৫)

  • Sarakhon Report
  • ০৪:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • 170

শশাঙ্ক মণ্ডল

প্রথম অধ্যায়

সুন্দরবন কমিশনারের এলাকার সাথে আরও ২১টি পরগনা যুক্ত করা হল। প্রিন্সেপ-এর নেতৃত্বে ১৮০ মাইল পরিমাপ করা হল যমুনা নদীর পরানপুর থেকে হুগলী পর্যন্ত। ১৮৫৩ খ্রীষ্টাব্দে নতুন আইন করে বিরোধের সমস্ত ফাঁকফোকড় বন্ধ করে সরকার সুন্দরবনের সমগ্র বনভূমি নিজ অধিকারে নিয়ে আসেন এবং প্রতি বছর লক্ষ লক্ষ বিঘা জমি বিলি করা হতে লাগল।

বিংশ শতাব্দীর শুরুতে দেখা গেল বরিশাল খুলনা ২৪ পরগণা যশোরের জঙ্গল কেটে সাফ করা হয়েছে সামান্য বনভূমি ১৬০০ বর্গ-মাইল তখন অরণ্য হিসাবে স্বীকৃত হল।সুন্দরবন এলাকায় বর্তমান জনবসতি শুরু হয়েছে ঊনিশ শতকের প্রথমের দিকে, অবশ্য সুন্দরবনের উত্তরাংশে দীর্ঘকালের বাসিন্দারা ১০-১৫ পুরুষ ধরে বসবাস করছেন তা লক্ষ্য করা যাচ্ছে। অষ্টাদশ শতাব্দীর শেষভাগেও এক বিস্তীর্ণ এলাকায় কোন বসতি ছিল না। তাই সে যুগের রচিত মানচিত্রগুলিতে এই এলাকার উল্লেখ করা হয়েছে- Depopulated by Mugs. সেদিন সুন্দরবন ছিল পরিত্যক্ত জনবসতিশূন্য জঙ্গলমহল নিমকমহল।

লবণ কাঠ মোম মধু চুনের প্রয়োজনে কিছু মানুষ এসব এলাকায় যাতায়াত করতেন। ১৮১৩ খ্রীষ্টাব্দের পর কোম্পানীর চর বন্দোবস্তের মাধ্যমে নতুন নতুন ইজারাদারদের জমি বন্দোবস্ত দিলেন। জীবিকার প্রয়োজনে একদিন যারা ছিল লবণ শিল্পের শ্রমিক, মাহিন্দার, কাঠুরিয়া কিংবা চুনের জন্য শামুক সংগ্রহকারী তারা ইজারাদারদের নির্দেশমতো জমি উদ্ধারে যোগ দিল। উত্তরের মানুষ দক্ষিণের দিকে যাত্রা শুরু করল। সাঁওতাল পরগণা, রাঁচী এলাকার অনেক আদিবাসী বন কাটার কাজে অংশ নিল।

আর উত্তরের দিকে নীলের শ্রমিক হিসাবে অনেক আদিবাসীকে নীলকর সাহেবরা এসব এলাকায় নিয়ে আসেন। এসব মানুষদের বংশধররা আজও এ অঞ্চলে বসবাস করছে। সাঁওতাল বিদ্রোহের পরবর্তীকালে আদিবাসীদের আসবার প্রবণতা বেড়ে গিয়েছিল। ইংরাজ সরকার সেদিন সিদ্ধান্ত করেছিল- আদিবাসীদের গোষ্ঠীবদ্ধ জীবনকে ভেঙে দিতে হবে। এরই পাশাপাশি ২৪ পরগণা খুলনা যশোর নদীয়া বাখরগঞ্জ জেলার উত্তরাংশের অনেক মানুষ জমির লোভে ফসলের আকর্ষণে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ল।

জনপ্রিয় সংবাদ

জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-০৫)

০৪:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪