০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা যুদ্ধ থামছে না কেন? অপরাধ যখন ধর্মের পরিচয় পায় ঝলমলে শিল্পে আত্মভালোবাসার বার্তা দিচ্ছেন সারা শাকিল শতায়ু বাবা-মায়ের সন্তানদের আয়ু ও সুস্বাস্থ্যের সম্ভাবনা বেশি শিক্ষিত, দক্ষ ও উচ্চাকাঙ্ক্ষী তরুণদেরই ফাঁদে ফেলছে মানবপাচারকারীরা পাকিস্তান-রাশিয়া সম্পর্ক: অবহেলিত হলেও কেন বাড়ছে কৌশলগত গুরুত্ব বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ-তিনগুণ, সুযোগ নিয়ে থাকছে প্রশ্ন গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য, জাতিসংঘ অধিবেশনের আগে হচ্ছে না

ভাষা সংকট আসলে সভ্যতা সংকটেরই প্রতিফলন

  • Sarakhon Report
  • ০৭:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 377

বাংলাদেশে হাজার বছরের কৃষ্টি ও সংস্কৃতির ইতিহাস আছে ঠিকই, তবে এর ধারাবাহিকতা পাওয়া যায় না। বরং যা দেখা যায়, তা কখনো আলোর ঝলকানি, আবার কখনো অন্ধকারের গাঢ় ছায়া।

সভ্যতার ইতিহাসে স্পষ্ট দেখা যায়, কোথাও যদি অন্তত কয়েক শতাব্দী ধারাবাহিকভাবে সভ্যতার ট্রেন নির্বিঘ্নে না চলে, তাহলে সেখানে প্রকৃত আলোর উন্মেষ ঘটে না। বাঙালীর সভ্যতার নিদর্শন যেমন লোকগীতি, লোকসাহিত্য ও মাটির কাজ পর্যালোচনা করলে বোঝা যায় যে এর পরম্পরা খুবই দুর্বল। এর অর্থ, সভ্যতার সেই ট্রেন মাঝে মাঝেই থেমে গেছে।

এর ফলে এখানকার মানুষ শুধু প্রকৃতির উপাদান ধ্বংস করেছে তা-ই নয়, বরং মানবিক উপাদানও বিনষ্ট করেছে। মানবিক উপাদান ধ্বংস হওয়ার ফলেই সমাজে বলপ্রয়োগ, ক্ষমতার অপব্যবহার এবং অশ্লীল ভাষার প্রয়োগ বারবার স্থান করে নিয়েছে। আর এসব রাষ্ট্র, সমাজ ও রাজনীতির চরিত্রেও ঢুকে পড়েছে- যা অন্ধতা ও কলুষতা।

সাম্প্রতিক সময়ে তরুণ ছাত্রদের মুখে যে ভাষা উচ্চারিত হচ্ছে, তা শুধু রাজনৈতিক সংকট নয়, সভ্যতারও সংকট। যে কোনো কারণেই হোক, রাজনীতির নামে সভ্যতাকে যে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে, তা অস্বীকার করলে ভবিষ্যৎ আরও অন্ধকারাচ্ছন্ন হবে।

জনপ্রিয় সংবাদ

চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা

ভাষা সংকট আসলে সভ্যতা সংকটেরই প্রতিফলন

০৭:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫