১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা যুদ্ধ থামছে না কেন? অপরাধ যখন ধর্মের পরিচয় পায় ঝলমলে শিল্পে আত্মভালোবাসার বার্তা দিচ্ছেন সারা শাকিল শতায়ু বাবা-মায়ের সন্তানদের আয়ু ও সুস্বাস্থ্যের সম্ভাবনা বেশি শিক্ষিত, দক্ষ ও উচ্চাকাঙ্ক্ষী তরুণদেরই ফাঁদে ফেলছে মানবপাচারকারীরা পাকিস্তান-রাশিয়া সম্পর্ক: অবহেলিত হলেও কেন বাড়ছে কৌশলগত গুরুত্ব বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ-তিনগুণ, সুযোগ নিয়ে থাকছে প্রশ্ন গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য, জাতিসংঘ অধিবেশনের আগে হচ্ছে না

মধ্যপ্রাচ্যে যেতে না পারা কর্মীদের সহায়তায় হটলাইন চালু

মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাত্রা করতে গিয়ে ফ্লাইট বাতিল ও ভিসার মেয়াদোত্তীর্ণের সমস্যায় পড়া প্রবাসগামী কর্মীদের সহায়তায় হটলাইন ও বিশেষ সহায়তা ডেস্ক চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে বহু কর্মী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন—বিশেষ করে যাদের ফ্লাইট বাতিল হয়েছে বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

চব্বিশ ঘণ্টা সহায়তা

ক্ষতিগ্রস্ত কর্মীদের সার্বক্ষণিক তথ্য ও সহায়তা দিতে টোল-ফ্রি হটলাইন নম্বর ১৬১৩৫ চালু করা হয়েছে। ফ্লাইট বাতিল, নতুন ভ্রমণসূচি, ভিসা সংক্রান্ত জটিলতা কিংবা প্রয়োজনীয় করণীয় বিষয়ে এই নম্বরে যোগাযোগ করে তাৎক্ষণিক দিকনির্দেশনা পাওয়া যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব

মন্ত্রণালয় জানিয়েছে, চলমান ইরান-ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সব ধরনের ফ্লাইট আপাতত স্থগিত রয়েছে। ফলে বিদেশগামী কর্মীদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতেই জরুরি ভিত্তিতে হটলাইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে দ্রুত তথ্য ও সরকারি সহায়তা পাওয়ার সুযোগ প্রবাসগামী কর্মীদের উদ্বেগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা

মধ্যপ্রাচ্যে যেতে না পারা কর্মীদের সহায়তায় হটলাইন চালু

০৭:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬