০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

মাছ শিকারের গল্প

  • Sarakhon Report
  • ০৬:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
  • 295

আসাদ মান্নান

 

তোমাকে আমার চাই হে আমার না-লেখা কবিতা!

তোমার অপেক্ষা করে বসে আছে ঘড়ির কাঁটায়

বরফের মতো ঠান্ডা একটা বিশাল স্থবিরতা;

ওটাকে সরাতে গিয়ে বার বার ব্যর্থতার জামা

পরেছি  নিজের গায়ে ; অনিদ্রার  অসহ্য  প্রকট

কতটা সুতীব্র হলে একে আজ রোগ বলা যায়!

 

প্রথম প্রেমের  জন্য  অন্তহীন নিঃসঙ্গ প্রহর

গোপনে  কাটাতে গিয়ে যন্ত্রণায় কুঁকড়ে গেছি কত!

একটি কবিতা লেখা  ঠিক যেন ঝড়ে ও ঝঞ্ঝায়

সমুদ্রের তীরে বসে রাশি রাশি  ঢেউ গুনতে গুনতে

একটা শিশুর  কাছে মাছ শিকারের গল্প বলা।

 

অনেক হয়েছে এই অর্থময় অপেক্ষা যাপন;

কী করে বড়শীতে টোপ দিয়ে  মাছ ধরতে হয়

সে আমার জানা আছে অতি দূর  শৈশব থেকেই;

অন্তরঙ্গ  সম্পর্কের এ মধুর পালা শুরু হলো

অনিবার্য  অপেক্ষার অবসানে; হাওয়ার ভেতর

শব্দের গাড়িতে চড়ে উড়ে আসে কুমারী কুসুম।

 

উলঙ্গ পরীর মতো নীল ডানা  নাচাতে নাচাতে

কোথায় পালাবে তুমি হে আমার অদৃশ্য দয়িতা !

পুকুর – হাওর-বিলে নদী  কিংবা  আকাশ-সমুদ্রে?

তোমাকে মাছের মতো বড়শী দিয়ে  গেঁথে তুলবো আমি!

বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি আসাদ মান্নান

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

মাছ শিকারের গল্প

০৬:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪

আসাদ মান্নান

 

তোমাকে আমার চাই হে আমার না-লেখা কবিতা!

তোমার অপেক্ষা করে বসে আছে ঘড়ির কাঁটায়

বরফের মতো ঠান্ডা একটা বিশাল স্থবিরতা;

ওটাকে সরাতে গিয়ে বার বার ব্যর্থতার জামা

পরেছি  নিজের গায়ে ; অনিদ্রার  অসহ্য  প্রকট

কতটা সুতীব্র হলে একে আজ রোগ বলা যায়!

 

প্রথম প্রেমের  জন্য  অন্তহীন নিঃসঙ্গ প্রহর

গোপনে  কাটাতে গিয়ে যন্ত্রণায় কুঁকড়ে গেছি কত!

একটি কবিতা লেখা  ঠিক যেন ঝড়ে ও ঝঞ্ঝায়

সমুদ্রের তীরে বসে রাশি রাশি  ঢেউ গুনতে গুনতে

একটা শিশুর  কাছে মাছ শিকারের গল্প বলা।

 

অনেক হয়েছে এই অর্থময় অপেক্ষা যাপন;

কী করে বড়শীতে টোপ দিয়ে  মাছ ধরতে হয়

সে আমার জানা আছে অতি দূর  শৈশব থেকেই;

অন্তরঙ্গ  সম্পর্কের এ মধুর পালা শুরু হলো

অনিবার্য  অপেক্ষার অবসানে; হাওয়ার ভেতর

শব্দের গাড়িতে চড়ে উড়ে আসে কুমারী কুসুম।

 

উলঙ্গ পরীর মতো নীল ডানা  নাচাতে নাচাতে

কোথায় পালাবে তুমি হে আমার অদৃশ্য দয়িতা !

পুকুর – হাওর-বিলে নদী  কিংবা  আকাশ-সমুদ্রে?

তোমাকে মাছের মতো বড়শী দিয়ে  গেঁথে তুলবো আমি!

বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি আসাদ মান্নান