০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-২৯)

  • Sarakhon Report
  • ০৬:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • 152

সুবীর বন্দ্যোপাধ্যায়

কুরুক্লান-এর নেতৃত্বে মায়ারা চারটি আদিবাসীতে বিভক্ত হয়েছিল। চারটি রাজপরিবার হল কোকোম (Cocom), তুতুল ইউ (Tutul Xiu), ইতজা (Itza) এবং চেলে (Chele)। প্রথম পরিবারের দায়িত্বে ছিলেন কুকুক্লান। এই রাজার বাড়ি ছিল মায়ন্সপ্লান (Mayanspan) অঞ্চলে।এবং এই মায়ান্সপ্লানই মায়া-সভ্যতার রাজধানী ছিল। তুতুল-ইউ (Tutul Xiu) উক্সমাল (Uxmal)-এ রাজত্ব করেছিলেন।

ইতজা (Itza)-র রাজত্ব গড়ে উঠেছিল চিচেন ইতজা (Chichen Itza)-এ এবং চেলে ছিলেন ইজামালের সর্বেসর্বা। চেলেকে উচ্চমার্গের পুরোহিতের সম্মান দেওয়া হয়েছিল। এই রাজার শহর ইজামালকে মায়াদের পবিত্র শহর বলে ঘোষণা করা হয়েছিল। প্রতিটি প্রদেশের রাজা বছরের একটা সময় মায়াপানের মহারাজ-এর সঙ্গে থাকতেন। এই প্রথা কমবেশি খ্রিস্টিয় এগার শতক পর্যন্ত চালু ছিল।

কিন্তু এরপর আর্থ-রাজনীতিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে গিয়েছিল। প্রাদেশিক রাজাদের বিদ্রোহ নতুন কঠিন বাস্তবতা তৈরি করেছিল। মায়াপান রাজ্য এর ফলে ধ্বংস হয়েছিল এবং চূড়ান্ত শাসক ও কতৃত্ব ক্ষমতা হাতে নিলেন উক্সমাল (Uxmal)-এর রাজা তুতুল ইউ (Tutul Xiu)। কিন্তু পরবর্তীকালে মায়া জনসমাজের রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব আরো জটিল হয়েছিল।

পরাজিত মায়াপান নতুন করে গড়ে উঠল এবং পুরো জাতির রাজধানীও হল আবার এই মায়াপান। সবচেয়ে আশ্চর্যের ঘটনা দ্বিতীয় বিদ্রোহ। গৃহযুদ্ধের ফলে মায়াপান সাম্রাজ্য ভেঙ্গে গেল এবং কয়েকটি রাজ্যে বিভক্ত হয়ে গেল। গড়ে উঠল ১৮টি স্বাধীন রাজ্য। এরপরেও রাজনৈতিক চিত্রনাট্য শুরু হয়েছিল স্প্যানিশদের অভিযান ও দখলদারি দিয়ে। এইভাবেই শুরু হয়েছিল এবং এগিয়েছিল মায়া জনসমাজ ও সভ্যতা। এক নজরে মায়া-সভ্যতার তিনটি পর্যায় এবং তাদের সময়সীমা এবং প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করা যাক।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-২৮)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-২৮)

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-২৯)

০৬:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪