০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩৫)

  • Sarakhon Report
  • ০৫:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • 120

সুবীর বন্দ্যোপাধ্যায়

মায়াদের ধর্মীয় বিশ্বাস, রীতি, আচার এসবে মধ্যে ছিল নিজস্ব বৈশিষ্ট্য। স্বকীয়তায় ভরা এইসব রীতি (Rituals)-কে অনেকটা আদিবাসী জনগোষ্টীর সঙ্গে তুলনা করা যায়। এক নজরে কয়েকটি ধর্মীয় আচাররীতি উল্লেখ করা যেতে পারে।

রক্তদান বা রক্তপাত: মায়াদের অন্যতম রীতি-আচার হল রক্তদান। রাজা বা বিশেষ অভিজাতরা কাটা বা বিশেষ ধরনের স্রাইন দিয়ে নিজেদের শরীর ছিন্ন করে। এরপর ঝরে যাওয়া রক্ত কাগজ বা কাপড়ের মধ্যে সংগ্রহ করা হয়। তারপর এই কাপড়সুদ্ধ রক্তকে বিশেষ কায়দায় পোড়ানো হয় যাতে দেবতারা এই পোড়ানো রক্ত ধোঁয়ার মত হয়ে গেলে ধূমপানের কায়দায় গ্রহণ করে।

মায়ারা একথাও বিশ্বাস করে যে প্রাচীনকালে দেবতারা নিজেরাই এই রক্তদান প্রথা মানত। কারণ হিসেবে বলা হয়েছে যে এই প্রথার মধ্য দিয়েই পৃথিবীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা হত। এর মধ্যে একটি ভেসেল-এর নাম হুয়েউয়েতেনেনগো (Huehuetenengo)। এতে দেখা যাচ্ছে ছয়জন দেবতা তাদের মল-এর উপর দিয়ে হেঁটে যাচ্ছেন এবং সেইসঙ্গে যৌনাঙ্গ থেকে রক্ত ছিটিয়ে দিচ্ছেন।

পশুবলি বা আত্মত্যাগের আচার: নানা ধরনের আত্মত্যাগ বা বলিদানের ব্যবস্থা ঈশ্বরের চাহিদাকে মেটানোর জন্য করা হত। ভাবা হয় এই ব্যবস্থা পৃথিবীর শুরুর জন্য ঋণ করতে হয়েছিল বলে গড়ে উঠেছিল। এক্ষেত্রে একটি কালো পলিক্রম গ্লাসের ছবি শিলালিপিতে দেখা যায়। এই ছবিতে দেখা যায় একজন তরুণ মহারাজকে বলিদান করা হচ্ছে মায়ামাস পাক্যকে সন্তুষ্ট করার জন্য। এই লর্ডকে কাটা হয় বুকের নীচ থেকে।

আরেকটি পলিক্রম পাত্র পরবর্তী ক্লাসিক পর্বের। এখানে এই চিত্রটিতে দেখানো হয়েছে একজন শাসক বা রাজা এবং অপর তিনজন পুরুষ বিশেষ কায়দায় তৈরি করা মুখোশ এবং পোশাক পরে আছে। এর মধ্যে একজন কাগজের মধ্যে রক্তমাখা মল বহন করে বসে আছে। জীবনহীন বা মৃত শিকার তৃতীয় জনের পোশাকের উপর যেন ভেসে আছে। শিশুটির বুক কাটা এবং এর থেকে মনে করা হয় এই বুক চিরে দেবার রীতি খুবই পুণ্যের বা পবিত্র।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩৪)

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩৫)

০৫:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪