০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৫৯)

  • Sarakhon Report
  • ০৬:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • 141

সুবীর বন্দ্যোপাধ্যায়

প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং মায়া-অর্থনীতি

প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং দেওয়াল লিখন-পাঠ আমাদের মায়া-অর্থনীতির আরেক দিক সম্পর্কেও কিছু তথ্য সরবরাহ করে। বিশিষ্ট গবেষক এ্যানথনি এ্যান্ড্রস (Anthony Andrews)-এর তথ্য থেকেও এ বিষয়ে কিছু সংবাদ আমরা পেয়ে যাই। বাণিজ্য-অর্থনীতির প্রধান উপাদানও ছিল প্রধানত কৃষিব্যবস্থা। প্রাচীন মায়া জনগোষ্ঠীর অর্থনীতিকে একটা আকার দিয়েছিল কৃষি, চাষ-আবাদের সম্পূর্ণ কাঠামো।

কিন্তু এইসঙ্গে কারো কারো মতে বাণিজ্য- অর্থনীতি এবং সেই সূত্রে পেশা-কাঠামোকে সমৃদ্ধ করার অন্যতম কারণ হিসেবে কাজ করেছে সম্পদের সুষম বণ্টন। দ্বিতীয় কারণ হল বাণিজ্যিক কেন্দ্রগুলির উন্নয়ন। এ প্রসঙ্গে আমরা প্রত্নতাত্ত্বিক চার্লস লিনকন-এর অভিমত উল্লেখ করতে পারি। লিনকন বলেছেন ক্লাসিক এবং ক্লাসিক উত্তর যুগে চিচেন ইতজা মেসোআমেরিকান সভ্যতার অন্যতম শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল।

এই অঞ্চলে পরবর্তীকালে মায়াদের বসতি ও জনপদ গড়ে উঠেছিল। এইসব নতুন জনবসতি এবং অভিবাসন প্রক্রিয়ার ফলে নতুন বাণিজ্যিক লেনদেনের প্রয়োজন হয়েছিল। এর স্বাভাবিক প্রতিফল হিসেবে অঞ্চলের সাধারণ নাগরিক এবং বাইরে থেকে আসা জনগোষ্ঠী ঐ অঞ্চলের ও নগরের পেশা এবং বহুবিধ জীবিকার মধ্যে সম্পৃক্ত হয়েছিল। এই প্রসঙ্গকে প্রসারিত করে আরো বলা যায় বাণিজ্যিক পরিকাঠামোর এই উন্নয়ন ঘটেছিল ক্লাসিক, ক্লাসিক-উত্তর এবং প্রাস্তিক-ক্লাসিক যুগে।

এই বাণিজ্যিক উন্নয়ন মায়া জনগোষ্ঠীকে নানাবিধ দ্রব্য সংগ্রহে সাহায্য করেছিল। আবার অন্যদিকে কিছু গবেষক মনে করেন ক্লাসিক ও ক্লাসিক-পরবর্তী যুগের কিছু অঞ্চলের জনসংখ্যা কমে গিয়েছিল কৃষিকাজের ত্রুটি ও অবনতির জন্য। এই কৃষি ও চাষ ফলনের অবনতির কারণ হিসেবে ছিল খরা, বনাঞ্চলের অবনতি, ব্যাপক হারে গাছ-গাছালি কাটা। এইসঙ্গে ইতিবচক দিক ছিল এর উন্নতমাত্রার সেচ।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৫৮)

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৫৯)

০৬:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪