০২:২৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

মা দিবস উপলক্ষে জলকন্যার যৌথ চিত্রপ্রদর্শনী

  • Sarakhon Report
  • ০৫:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • 162

প্রদ্বীপ প্রজ্জ্বলন করছেন অতিথি ফারেহা জেবা, মোমেনা চৌধুরী এবং জলকন্যার প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গমেজ ও অংশগ্রহণকারীগণ।

নিজস্ব প্রতিবেদক

মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পরে আমার, মাকে মনে পরে। হ্যাঁ, সকল মাকে মনে করেই মা দিবসে জলকন্যা ৭ দিন ব্যাপী আয়োজন করেছে যৌথ চিত্রপ্রদর্শনী ‘অপরাজিতার রঙ’।

ঢাকায় শফিউদ্দিন শিল্পালয়ে চিত্রকর্ম প্রদর্শনী যৌথভাবে উদ্বোধন করেন চিত্রশিল্পী ফারেহা জেবা এবং অভিনয় শিল্পী মোমেনা চৌধুরী। শিল্পীদের সঙ্গে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তাঁরা চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন। চিত্রপ্রদর্শনীর টাইটেল স্পন্সর দি সিটি ব্যাংক লিমিটেড।

প্রদর্শনীতে জলকন্যার ১১ জন শিল্পীর ৩৫টি চিত্রকর্ম নিয়ে চলবে এ প্রদর্শনী। তবে কেবল জলরঙেই নয়অ্যাক্রিলিকের বেশ কিছু কাজও রয়েছে প্রদর্শনীতে।

মায়েদের স্মরণে ও সম্মানে কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কবিতা পাঠ করেন মাহি ফারহানা, নিশাত জেসমিন এবং তাসনুভা অরিণ।

অতিথি মোমনা চৌধুরী বলেন, মাকে ভালোবাসা মানেই দেশকে ভালোবাসা। আমি একজন সফল মা। অভিনয় জীবনের পাশাপাশি আমি আমার সন্তানদের লালন–পালন করেছি। বড় করেছি। মন থেকে চাওয়া যে কোনো বিষয়কে বাস্তবে রূপ দিতে পারেন একজন মা। জলকন্যার এ আয়োজন সত্যিই প্রশংসার দাবী রাখে। মা দিবসকে উপলক্ষ করে চিত্রপ্রদশর্ণীর আয়োজন করাতে তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অতিথি ফারেহা জেবা বলেন, অপরাজিতা নামটি আমার ভীষণ পছন্দের। আমি বাগান করতে ভালোবাসি। এ বাগান করার অনুপ্রেরণা আমার মা। আমার মায়ের খুব প্রিয় ছিলো অপরাজিতা। চারুকলায় ভর্তি এবং ছবি আঁকায় আমার মায়ের ভূমিকা ছিলো সবচেয়ে বেশি। তাঁর সাপোর্টেই আমি আর্ট কলেজে ভর্তি হতে পেরেছি।

অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা করেন জলকন্যার প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গমেজ।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন সুপর্ণা এলিস গমেজ, সাবিয়া নাসরিন, তসলিমা খন্দকার, এস. বি নুসরাত জাহান, নাজিয়া হাসান, রোকসানা সুলতানা, ফ্লোরা উর্মিলা রড্রিক, তেরেজা ইশা গমেজ, এলিনা চাকমা, জ্যাকলিন রিয়া রোজারিও এবং ফারহানা তাবাস্সুম।

প্রদর্শনীটি চলবে ১৭ মে ২০২৪ শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে আসা যাবে। ঠিকানাঃ বাড়ি, ২১/এ, সড়ক: ৪ ধানমণ্ডি,

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

মা দিবস উপলক্ষে জলকন্যার যৌথ চিত্রপ্রদর্শনী

০৫:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪