০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

মিয়ানমারে সংঘাত: টেকনাফে রাতভর ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

  • Sarakhon Report
  • ০১:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • 173

জাফর আলম

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী নাফ নদের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে মংডু শহরে তুমুল লড়াই চলছে। রাতভর বিস্ফোরণের বিকট শব্দ সীমান্তের এপারে ভেসে এসেছে। থেমে থেমে মর্টার শেল ও গোলাগুলির শব্দে ঘুম নেই টেকনাফের বাসিন্দাদের। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সোমবার (৮ জুলাই) সকাল পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সীমান্তবর্তী এলাকার লোকজন জানান, রবিবার (৭ জুলাই) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত বিচ্ছিন্নভাবে কয়েকটি শব্দ শোনা গেছে। কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত পরপর ৪০টির বেশি বিকট শব্দ ভেসে এসেছে।টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার বাসিন্দারা জানান, রাতভর গোলাগুলির বিকট শব্দ ভেসে এসেছে। এখনও থেমে থেমে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। এ সংঘাত কবে শেষ হবে জানি না।

সাবরাং ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, রবিবার থেকে গোলাগুলি ও মর্টার শেলের বিস্ফোরণের শব্দ বেশি অনুভূত হচ্ছে। গত রাতে নাফ নদের ওপারে মিয়ানমারের বিস্ফোরণের শব্দে বাড়িঘরে কম্পন সৃষ্টি হয়েছে। রাতে ঘুম নেই, মনে হয়েছে বাড়ির ওপরে পড়ছে এসব গুলি।

হ্নীলা দমদমিয়া এলাকার লোকজন বলেন, গত কয়েক দিন একটানা মিয়ানমারের সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়। রাতভর থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে এপারের বাড়িঘর।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আদনান চৌধুরী বলেন, নাফ নদের ওপাশ থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। আর আমাদের সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ যাতে ঘটতে না পারে সেজন্য সীমান্তরক্ষী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

মিয়ানমারে সংঘাত: টেকনাফে রাতভর ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

০১:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪