০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার সকাল ১১টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল। চিকিৎসার সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং তাদের বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস ভাসান।

উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে - বাংলাদেশ  টাইমস

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় মির্জা আব্বাসের। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী দুটি ধাপে এই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের পরবর্তী ৭২ ঘণ্টা তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয় এবং সেই প্রতিবেদনে ইতিবাচক ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেয়া হচ্ছে মির্জা আব্বাসকে

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন মির্জা আব্বাস। তার শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে চিকিৎসকরা জটিলতার ইঙ্গিত পান। এরপর তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড পরিস্থিতি পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

নিয়মিত খোঁজ নিচ্ছেন তারেক রহমান

বিএনপির জ্যেষ্ঠ এই নেতার শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

১২:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬