০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৯)

  • Sarakhon Report
  • ১১:০০:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • 206

শ্রী নিখিলনাথ রায়

এই অভ্যর্থনায় প্রার ৮০ হাজার টাকা ব্যয় হওয়ার কথা শুনা যায় এবং কেবল জগৎশেঠের সমাদরের জন্ত ১৭,৩৭৪, আর্কট মুদ্রা ব্যয় করা হইয়াছিল’ জগৎশেঠের সবিশেষ সাহায্যে মীরজাফর বাঙ্গলার মসনদে উপবিষ্ট হইয়াছিলেন। তিনি ইংরেজদের অর্থপিপাসা মিটাইবার জন্য অত্যন্ত ক্ষতিগ্রস্ত হন; তজ্জন্য শেঠদিগের নিকট হইতে তাঁহাকে প্রতিনিয়ত ঋণ করিতে হইত।

অর্থের জন্য অবিরত শেঠদিগকে পীড়াপীড়ি করায়, ক্রমে নবাবের সহিত তাঁহাদের মনোমালিন্য উপস্থিত হয়। এই সময়ে শাহজাদা সাহ আলম বাঙ্গলা রাজ্য অধিকারের জন্য বিহারে উপ- স্থিত হন। শাহজাদার বিহারে অবস্থিতিকালে জগৎশেঠ মহাতপচাঁদ ও মহারাজ স্বরূপচার ভ্রাতৃদ্বয় আপনাদিগের তীর্থস্থান পরেশনাথে যাইতে- ছিলেন। তাঁহাদের সহিত তাঁহাদেরই বৃত্তিভোগী দুই সহস্র সৈন্য গমন করিতেছিল।

কিয়দ্দূর অগ্রসর হইতে না হইতে নবাব তাঁহাদের গমনে বাধা প্রদান করেন। তৎকালে এক প্রবাদ রাষ্ট্র হয় যে, জগৎশেঠেরা নবাবের বিরুদ্ধে শাহজাদার সহিত যোগদান করিতেছেন। নবাব এই প্রবাদে বিশ্বাস করিয়া, তাঁহাদিগকে ফিরাইয়া আনিতে চেষ্ট। পান।।

শেঠেরা নবাবের কথায় কর্ণপাত না করিয়া, সেই দুই সহস্র সৈন্যকে বশী- ভূত করিয়া ফেলেন এবং তাহাদিগকে যথেষ্ট অর্থ প্রদান করিয়া তাহা– দিগকে সঙ্গে লইয়া তীর্থাভিমুখে অগ্রসর হন। নবাব আপনার ভবিষ্যৎ অমঙ্গল ভাবিয়া তাঁহাদিগকে পুনঃপ্রতিনিবৃত্ত বা তাঁহাদিগের গদী লুণ্ঠন করিতে সাহসী হন নাই।। ইহার পরে আবার শেঠদিগের সহিত নবাক? জাফর আলি খাঁর সৌহাদ্দ স্থাপিত হয়।

জনপ্রিয় সংবাদ

জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৯)

১১:০০:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪