০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

যামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের সময় সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শেখ আশাবুল যামিন হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দাখিল করেছে প্রসিকিউশন।

রোববার সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ তদন্ত এবং তদন্ত সংস্থার প্রতিবেদন পর্যালোচনার পর এই অভিযোগ দাখিল করা হয়েছে।

গ্রেপ্তার ও অভিযুক্তদের অবস্থা

অভিযুক্ত ১৯ জনের মধ্যে বর্তমানে সাতজন কারাগারে রয়েছেন। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফি ও মো. শহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী, নায়েক সোহেল, মিজানুর রহমান, জাকির হোসেন এবং কনস্টেবল মাসুদ মিয়া।

প্রসিকিউশনের অভিযোগে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৯ জনকে মানবতাবিরোধী অপরাধে জড়িত করা হয়েছে।

যেভাবে নিহত হন যামিন

শেখ আশাবুল যামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী-সমর্থক ও পুলিশের সদস্যরা হামলা চালান। এ সময় যামিনকে টেনে একটি পুলিশ সাঁজোয়া যান (এপিসি)-এর কাছে নিয়ে যাওয়া হয় এবং দুপুর প্রায় দেড়টার দিকে তার বাম বুকে গুলি করা হয়।

সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

অভিযোগে আরও বলা হয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর যামিনকে এপিসির ওপর তুলে এলাকাজুড়ে ঘোরানো হয়, যাতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হয়।

পরে তাকে আহত অবস্থায় সড়কে ফেলে দেওয়া হয়। প্রসিকিউশনের দাবি, এপিসির ভেতরে থাকা এক পুলিশ কর্মকর্তাকে যামিনের পায়ে আবারও গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তাকে মৃত ভেবে ওই কর্মকর্তা নির্দেশটি কার্যকর না করে যামিনকে সড়ক পার করে ডিভাইডারের অপর পাশে ফেলে রেখে যান।

হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

স্থানীয় বাসিন্দারা তখনও শ্বাস-প্রশ্বাস চলছিল এমন অবস্থায় যামিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসিকিউশনের দাবি, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

যামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

০৪:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬