০২:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ হস্তক্ষেপে ঘুরে দাঁড়াল ইয়েন, আরও পদক্ষেপের ইঙ্গিত

রণক্ষেত্রে (পর্ব-৬২)

সপ্তম পরিচ্ছেদ

আমি বললুম, ‘বাচ্চা বেদে, তুমি আমাদের সঙ্গে আসতে গেলে কেন? তোমার জাতভাইদের তো ফৌজে যোগ দিতে ডাকা হয় নি?’

কথাটা শুনে ওর চোখের শাদা অংশ দুটো যেন ঝলসে উঠল। কনুইয়ের ওপর ভর দিয়ে উ’চু হয়ে উঠে ছেলেটা জবাব দিলে:

‘ফৌজে ডাকবে তবে আসব কেনে? আমি নিজের থেকে এয়েচি। বেদের তাঁবুতে-তাঁবুতে ঘোরা আর ভালো লাগল নি। আমার বাপ ঘোড়া চুরি করতে জানে, মা মানুষির কপাল গনে বলে। আমার ঠাকুন্দাও ঘোড়া চুরি করত, আর ঠাকুমা মানুষির কপাল গনত। কিন্তুক ওদের কেউ তো সুখ চুরি করতে পারলেক না, লিজেদের কপাল গনতেও পারলেক না। ও সব ভুল, সব ভুল।’

উত্তেজনায় উঠে বসেছিল বাচ্চা বেদে। কিন্তু ওর জখম-হওয়া জায়গাটায় যন্ত্রণা হতে থাকায় কুকড়ে গিয়ে অস্পষ্ট একটা কারানির আওয়াজ তুলে জড়ো-করা পাতার স্তূপের ওপর আবার শুয়ে পড়ল।

দুধটা ফুটে উঠল আর থালিটা আগুনের ওপর থেকে নামাতে না-নামাতে খানিকটা দুধ উপচে পড়ে আগুন দিল নিবিয়ে। হঠাৎ বাচ্চা বেদে হেসে উঠল।

‘কী হল? হাসছ যে বড়?’

খুশির একটা ভঙ্গি করে মাথা ঝাঁকাল ছেলেটা। বলল, ‘আমি ভাবছিলম কাঁ, সকল মানুষিও অমনি করে। রুশী বল, ইহুদি বল, জর্জিয়ান বল কি তাতার বল, সব্বাই পুরনো জীবন মেনে লিয়ে চলে। কিন্তু যেই তাদের সহ্যি করার ক্ষ্যামতা টগবগ করে ফুটতে থাকে, অমনি তারা ঝাঁপ দিয়ে পড়ে আগুনে। থালি থেকে জল যেমন পড়লেক না, অমনি। আমার হালও অমনিধারা.. যতদিন পারলম সহ্যি করে নিলম, তারপর রাইফেল উঠিয়ে লিয়ে কী করে ভালোভাবে বাঁচা যায় তাই ঢাড়তে বেরিয়ে পড়লম।’

‘তুমি কী মনে কর, ভালো জীবনের সন্ধান তুমি পাবে?’

‘একা তো পাব না, কুছুতে না তবে সবাই যখন এত করে চাইছে, সবাই মিলমিশ করে চূড়লে মিলতে পারে বটেক।’

জনপ্রিয় সংবাদ

ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা

রণক্ষেত্রে (পর্ব-৬২)

০৮:০০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫