০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

রণক্ষেত্রে (পর্ব-৭৪)

অষ্টম পরিচ্ছেদ

সার্টিফিকেটখানা পড়লুম। কাউন্ট আরাকচেইয়েভ কাদেত কোরের দু-নম্বর কোম্পানির ছাত্র ইউরি ভাল্দকে এই মর্মে সার্টিফিকেট দেয়া হয়েছিল যে সে তার ক্লাসের বাৎসরিক পাঠসূচি সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করেছে আর চমৎকার পরিশ্রম ক্ষমতার ও আচরণের পরিচয় দিয়েছে সে, তাই তাকে উচ্চতর শ্রেণীতে উঠিয়ে দেয়া হল।

এই ব্যাগের মালিক সেই ছেলেটার কথা মনে পড়ল আমার। জঙ্গলে হঠাৎ সেই অচেনা ছেলেটার সঙ্গে দেখা হয়ে যাওয়া, তারপর তাকে গুলি করে মারা, সব কথাই মনে পড়ল। আর হঠাৎ সব কিছু পরিষ্কার হয়ে গেল আমার কাছে: ‘ওঃ, তাহলে এই হল ব্যাপার!’ এখন বুঝলুম, কেন ওর কালো টিউনিকের সব কটা বোতাম ও ইচ্ছে করে ছি’ড়ে ফেলেছিল, আর ওর জামার কলারের আন্তরে ছাপমারা সেই অক্ষর কটারই বা মানে কী ছিল।

আরেকখানা কাগজে দেখলুম ফরাসী ভাষায় কাছাকাছি সময়ের তারিখ দেয়া একখানা চিঠি লেখা। যদিও ইশকুলে ফরাসী ভাষাটা শেখা সত্ত্বেও ওটার সম্পর্কেক’ একটা অস্পষ্ট স্মৃতিমাত্র আমার মনে অবশিষ্ট ছিল, তবু আধ ঘণ্টা ধরে চিঠিটা পড়বার প্রাণপণ চেষ্টা করে আর আমার জ্ঞানের ফাঁকগুলো স্রেফ আন্দাজ দিয়ে ভরিয়ে নিতে-নিতে এটুকু বুঝলুম যে চিঠিটা কর্নেল কোরেন্‌কভের কাছে কাদেত ইউরি ভালুদের একখানা পরিচয়পত্র।

ওই অদ্ভুত কাগজ দুখানা চুবুককে দেখাতে ইচ্ছে হল। কিন্তু উনি তখনও ঘুমিয়ে আছেন, আর ও’কে এ জন্যে জাগিয়ে তুলতে ইচ্ছে হল না মোটে। এর আগের দিন সকাল থেকেই উনি খাড়া পায়ের ওপর দাঁড়িয়ে ছিলেন। যাই হোক, কাগজগুলো ফের ভাঁজ করে আমি ব্যাগটার মধ্যে রেখে দিলুম আর অভিধানখানা খুলে পড়তে শুরু করলুম।

আরও প্রায় এক ঘণ্টা কেটে গেল। বাতাসের গুনগুন্নুনি আর পাখির ডাক ভেদ করে হঠাৎ দূর থেকে একটা অন্য রকমের শব্দ আমার কানে এল। উঠে দাঁড়িয়ে কানের পেছনে একটা হাত রেখে ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলুম। অনেক লোকের একসঙ্গে পা ফেলে আসার শব্দ আর গলার আওয়াজ ক্রমশ বেশি বেশি স্পষ্ট হয়ে উঠতে লাগল।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

রণক্ষেত্রে (পর্ব-৭৪)

০৮:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫