০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

রুনা লায়লা’র পর এবার গীতা দত্তের গান গাইলেন মৌমিতা

  • Sarakhon Report
  • ০৫:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • 198

সারাক্ষণ প্রতিবেদক

 কিছুদিন আগেই সঙ্গীত জীবনের ষাট বছর উদযাপন করেছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লা। তাকে শ্রদ্ধাঞ্জলী জানিযে তারই গাওয়া একটি গান কাভার করে নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই প্রজন্মের মিষ্টি কন্ঠের গায়িকা মৌমিতা বড়ুয়া। গানটি ছিলো ‘নোটন নোটন পায়রাগুলো কোথায় উড়ে যায়’। গানটি প্রকাশের পর ভীষণ প্রশংসা কুঁড়ান মৌমিতা। এদিকে এরইমধ্যে আরটিভির জন্য একটি অনুষ্ঠানে ১৯৫০ ১৯৬০ দশকের হিন্দী সিনেমার প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং বাংলা আধুনিক গানের নন্দিত সঙ্গীতশিল্পী গীতা দত্তের বিখ্যাত চারটি বাংলা গান গেয়েছেন।
আরটিভির নিজস্ব স্টুডিওতে মৌমিতার কন্ঠে গীতা দত্তের যে চারটি গান রেকর্ড হয়েছে সে গানগুলো হচ্ছে ‘তুমি যে আমার ওগো’, ‘নিশিরাত বাঁকা চাঁদ আকাশে’, ‘ঝনক ঝনক কনক কনক’ ও ‘এই মায়াবী তিথি এই মধুরও গীতি’। মৌমিতা বড়ুয়া বলেন,‘ বাংলাদেশের গানের গর্ব শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সঙ্গীত জীবনের ষাট বছর পুর্তিতে আমি তার কন্ঠে অনেক বছর আগের গাওয়া একটি গান কাভার করেছি। ভয়ে ভয়ে কিছুটা সাহস নিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। জানিনা কেমন গেয়েছি। হয়তো কোনো একদিন ম্যাডামের কাছ থেকেই এতোটুকু গাওয়া সম্পর্কে কিছুটা জানতে পারবো।
বাংলাদেশের বাইরে যে সকল শ্রদ্ধেয় নারী কন্ঠের গান আমাকে খুব বেশী টানে তাঁদের মধ্যে কিন্নর কন্ঠী গীতা দত্ত অন্যতম । তাই গাইতেও বেশ ভালো লাগে। যে চারটি গান গাইলাম তার মধ্যে তিনটি গানই আমার প্রিয় গীতিকবি শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। দুটি গানের সুরকার শ্রদ্ধেয় হেমন্ত মূখপাধ্যায় এবং বাকী দুটি গানের সুরকার শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ। চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। প্রচারের পর জানা যাবে কেমন গাইলাম।’
মৌমিতা জানান শিগগিরই তার কিছু মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। তবে মৌমিতার ভীষণ ভালোলাগে স্টেজ শো’তে গান গাইতে। কারণ সেখানে দর্শকের কাছ থেকে সরাসরি রেসপন্স পাওয়াটা তার কাছে ভীষণ ভালোলাগার। এদিকে একটি স্টেজ শো’তে মৌমিতা ও অলক কুমার সেন গজল পরিবেশন করেছেন। মৌমিতা জানান, শিগগিরই গীতা দত্তের গাওয়া গানগুলো আরটিভিতে প্রচার হবে।
জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

রুনা লায়লা’র পর এবার গীতা দত্তের গান গাইলেন মৌমিতা

০৫:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪