০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

রোমাঞ্চকর সময় (পর্ব -৫০)

  • Sarakhon Report
  • ০৮:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • 148

আর্কাদি গাইদার

ষষ্ঠ পরিচ্ছেদ

বাড়িটা ছাড়িয়ে এসে মোড় ফিরেই খোয়াপাথরের একটা স্তূপের কাছে দাঁড়িয়ে পড়লুম। খবরটা শুনে আমার বুদ্ধিসুদ্ধি লোপ পাওয়ার উপক্রম হয়েছিল। হঠাৎ বুঝতে পারলুম, অসম্ভব ক্লান্ত আর অসম্ভব ক্ষুধার্ত আমি। দাঁড়াতে পারছি না, ঘুমে চোখ জড়িয়ে আসছে।

সরমোভোয় আর একটি লোককেই আমি জানতুম। তিনি হলেন নিকোলাই-মামা, আমার মা-র ভাই। কিন্তু তিনি যে কোথায় থাকেন, কোথায় কাজ করেন, কিংবা আমাকেই-বা কেমন ভাবে গ্রহণ করবেন তিনি, তার কিছুই জানতুম না।

এরপরও কয়েক ঘণ্টা সরমোভোর রাস্তায়-রাস্তায় প্রতিটি পথচারীর মুখের দিকে ভালো করে ঠাহর করে নিকোলাই-মামাকে খুঁজে বেড়ালুম। কিন্তু কোথায় নিকোলাই-মামা? তাঁর টিকিটিরও সন্ধান পেলুম না।

অসম্ভবরকম একা, পরিত্যক্ত আর অসহায় মনে হতে লাগল নিজেকে। অবশেষে মাছের আঁশ-ছড়ানো আর বৃষ্টিতে হলদে-হয়ে-যাওয়া চুনে-ঢাকা এক টুকরো ঘাসের জমিতে বসে পড়লুম। তারপর ওখানেই শুয়ে পড়ে চোখ বন্ধ করে আমার ওই অবস্থা আর দুর্ভাগ্যের কথা ভাবতে লাগলুম।

আর যতই ভাবতে লাগলুম দুঃখে ততই মনটা ভরে উঠতে লাগল, বাড়ি থেকে পালিয়ে আসাটাও তত অর্থহীন ঠেকতে লাগল।

তবু, তা সত্ত্বেও, আর জামাসে আবার ফিরে যাওয়ার চিন্তাটা মনে স্থান দিলুম না। মনে হল, ফিরে গেলে সেখানে আমি আরও একা হয়ে যাব। তাহলে তুপিকভকে যেমন সকলে তুচ্ছতাচ্ছিল্য, ঠাট্টাবিদ্রূপ করেছিল আমাকেও তেমনই করবে। মা মুখে কিছু বলবেন না বটে, কিন্তু মনে-মনে ভারি কষ্ট পাবেন। আর আমি যতদূর তাঁকে চিনি, তিনি নির্ঘাত ইশকুলে গিয়ে আমাকে আবার ভরুতি করে নেবার জন্যে হেডমাস্টারমশাইকে সাধাসাধি করবেন।

না, তা কিছুতেই হবে না। এর শেষ দেখে তবে ছাড়ব। আজামাসে থাকতে সত্যিকার সবল প্রবল জীবনকে আমাদের শহরের পাশ ঘে’যে ট্রেন ছুটিয়ে, চারিদিকে আগুনের ফুলকি আর ধকধুকে আলোর ফোয়ারা ছড়িয়ে যেতে দেখেছি। তখন আমার মনে হয়েছে, আমাকে শুধু একটু কষ্ট করে যে-কোনো একটা ছুটন্ত কামরার সি’ড়িতে লাফিয়ে উঠতে হবে। কোনো-রকমে একটু পা রাখার জায়গা হলেও চলবে আমার। আর হাতলটা চেপে ধরতে পারলেই কেউ আমায় ঠেলে আবার ফেলে দিতে পারবে না।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

রোমাঞ্চকর সময় (পর্ব -৫০)

০৮:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫