০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

লালমনিরহাটে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত নারীর নাম স্বপ্না বেগম (৪৮)। তিনি দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ তারী গ্রামের মৃত নজমুল হোসেনের মেয়ে। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে আলাদা থাকতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর স্বপ্না বেগম ঢাকায় বসবাস করতেন। তবে মাঝেমধ্যে গ্রামের বাড়িতে আসতেন। চার দিন আগে তিনি ঢাকা থেকে নিজ গ্রামে ফেরেন।

ঘটনার আগে তিনি বাবার বাড়ির পাশেই ভাশুর নান্নু সরকারের বাড়িতে একা অবস্থান করছিলেন। বাড়িটিতে অন্য কেউ না থাকায় সেখানেই রাত কাটাচ্ছিলেন তিনি।

রোববার সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের দরজা খোলা অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তদন্তে নেমেছে পুলিশ

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক জানান, হত্যার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

লালমনিরহাটে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা

০৬:২৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬