০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

লিয়াওচাই চিয়ি : লাওশান পর্বতের মহাপুরুষ  (পর্ব ১০)

  • Sarakhon Report
  • ০৬:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • 297

৩৭. ঘরে ফিরে এসে ওয়াং ছি ভাবল : “সত্যিই গুরুদেবের ক্ষমতা অনেক। যদি আমি তা শিখতে পারি, তাহলে পৃথিবীতে আমার প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না।” এই কথা ভেবে সে বাড়ি ফিরে যাওয়ার চিন্তা ত্যাগ করল।

৩৮. ওয়াং ছি রোজ কাঠ কাটতে যেত। এইভাবে আরো এক মাস কেটে গেল। সে আর কষ্ট সহ্য করতে পারছিল না। কিন্তু মহাপুরুষ তাঁর ক্ষমতার বিন্দুমাত্রও তাকে দেন নি। আর কোন উপায় না দেখে সে তার মন ঠিক করে ফেলল।

৩৯. পরদিন অন্যান্য শিষ্যরা পর্বতে চলে গেলে সে মহাপুরুষের কাছে গিয়ে বলল: “আমি কয়েকশ’ মাইল পথ অতিক্রম করে এখানে এসেছি এবং আপনাকে গুরুদেব মনে করে পূজা করেছি, তবে কেন রোজ রোজ আমাকে কাঠ কাটতে বলেন? সত্যি বলতে কি, আপনার শিষ্য আমি বাড়িতে কখনো এই ধরণের কাজ করি নি, একাজে আর কত দিন লাগবে?”

৪০. মহাপুরুষ হেসে বললেন, “আমি আগেই জানতাম তুমি এখানকার কষ্ট সহ্য করতে পারবে না। যাক, কাল তোমাকে বাড়ি যাবার জন্য বিদায় জানাব।” ওয়াং ছি এই কথা শুনে আন্তরিকতার সঙ্গে অনুরোধ করল, “কয়েক মাস হল আমি এখানে কষ্ট সহ্য করে কাজ করছি। অমরত্ব লাভের মতো বড় বিদ্যা শেখার যোগ্যতা আমার না থাকলেও গুরুদেব আমাকে নিশ্চয় কিছু ছোটখাটো ক্ষমতা লাভের বিদ্যা শেখাতে পারেন।”

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

লিয়াওচাই চিয়ি : লাওশান পর্বতের মহাপুরুষ  (পর্ব ১০)

০৬:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪