০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

লুইপার ‘প্রার্থনায় তুমি’

  • Sarakhon Report
  • ০৬:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • 168

সারাক্ষণ প্রতিবেদক

কিছুদিন আগেই ছিলো এই প্রজন্মের মিষ্টি আর সুরেলা কন্ঠের গায়িকা জিনিয়া জাফরিন লুইপার জন্মদিন। অন্যান্য বারের মতো এবারের জন্মদিন বিশেষভাবে আয়োজন করে উদযাপন করা হয়ে উঠেনি তার। আবার ১৭ আগস্ট ছিলো লুইপার স্বামী দেশের বিশিষ্ট যন্ত্রশিল্পী মোঃ আলমগীর হোসেনের জন্মদিন। একদিন নিজের জন্মদিন, অন্যদিন স্বামীর জন্মদিন। এরমধ্যে দেশের সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক নয়।

তাই দু’জনের জন্মদিন আয়োজন করে উদযাপনের সুযোগও ছিলোনা। তবে এরমধ্যে লুইপা গানের রেকর্ডিং—এ ফিরেছেন। গেলো ১৬ আগস্ট লুইপা প্রথমবার এই প্রজন্মের তরুণ গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক সজীব দাসের সুর সঙ্গীতে একটি নাটকের গানে কন্ঠ দিয়েছেন। নাটকের নাম ‘ভালোবাসার মানুষ’। গানের শিরোনাম ‘প্রার্থনায় তুমি’। নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।

নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনী। ‘প্রার্থনায় তুমি’ গানটির সুর সঙ্গীত করার পাশাপাশি এতে লুইপার সঙ্গে গেয়েছেনও সজীব দাস। লুইপা’র সঙ্গে গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত সজীব। সজীব বলেন,‘ এই প্রজন্মের অত্যন্ত মিষ্টি কন্ঠের একজন গায়িকা তিনি। ইচ্ছে ছিলো আমার সুরে একটা হলেও গান করানোর। অবশেষে সেই সুযোগটি এলো। আমার সুরে গাইলেন তিনি, আমিও তার গানে সঙ্গী হলাম। গানটির কথা খুউব সুন্দর।

আমি চেষ্টা করেছি মনের মতো সুর করতে। আশা করছি ভালোলাগবে শ্রোতা দর্শকের।’ লুইপা বলেন,‘ সজীব নামের মানুষগুলো কেন জানি আমার প্রিয় হয়ে যায়। সজীব দাস আমার খুউব প্রিয় গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক। এবারই প্রথম সজীবের সুরে একটা দারুণ গান গাইলাম। গানটি লিখেছেন আমার প্রথম একক গানের অ্যালবাম ছায়াবাজি’র গীতিকার রবিউল ইসলাম জীবন। গানের কথা সত্যিই খুউব সুন্দর।

আশা করছি গানটি শ্রোতাদের ভালোলাগবে।’ পরিচালক রাফাত মজুমদার রিংকু জানান, শিগগিরই ‘ভালোবাসার মানুষ’ নাটকটি প্রচারে আসবে। এদিকে রবিউল ইসলাম জীবনেরই লেখা গান ‘ধীরে ধীরে’র ছিলো লুইপার জীবনের প্রথম প্লে—ব্যাক অর্থাৎ সিনেমার গান। রায়হান রাফি পরিচালিত বিদ্যা সিনহা মিম, রাজ ও ইয়াশ পরিচালিত ‘পরাণ’ সিনেমায় ইমন চৌধুরীর সুরে গানটিতে কন্ঠ দিয়েছিলেন লুইপা। এদিকে সজীব দাসের সুরে কণা, ইমরান, কোনাল’সহ আরো অনেকেই গান গেয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

লুইপার ‘প্রার্থনায় তুমি’

০৬:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪