০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

সজীব মৃতরা

কোন কোন মৃতরা জীবিতদের মাঝে বেঁচে থাকে
আর জীবিতরা যখন মৃত হয়-
তখন ওই মৃতরা সারি সারি দাঁড়িয়ে যায়।
তাদের ভাষা তখন নিঃশব্দ থেকেও ভয়ংকর হয়
তাদের নিঃশ্বাস তখন উষ্ণ থেকে তপ্ত হয়
তাদের শরীর দীর্ঘ মরুভূমি
অথবা সাগরের আকৃতি নেয়।
তারা জীবিতদেরকে ধিক্কার দেয় না
তাদের বাঁচতে শেখায়।
তারা শেখায় কোন কোন মৃতের আর বয়স বাড়ে না
তারা দীর্ঘ থেকে দীর্ঘ হয় না-
আর সেইসব মৃত
যারা জীবিত হয় বার বার –
তাদের মৃত্যুদিন বেড়ে বেড়ে
তাদের বয়স দীর্ঘ করে তোলে।
তারা পাহাড়ের মতো
উচ্চতা নিয়ে মৃত অথচ সজীব –
স্থির অথচ অবিচল এক শক্তির প্রতীক—
তাকে কেউ যদি গভীর অন্ধকার রাত বলে
তার পরে ওই পাহাড়ের মাথা বেয়েই সূর্য ওঠে।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

সজীব মৃতরা

০৪:০০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

কোন কোন মৃতরা জীবিতদের মাঝে বেঁচে থাকে
আর জীবিতরা যখন মৃত হয়-
তখন ওই মৃতরা সারি সারি দাঁড়িয়ে যায়।
তাদের ভাষা তখন নিঃশব্দ থেকেও ভয়ংকর হয়
তাদের নিঃশ্বাস তখন উষ্ণ থেকে তপ্ত হয়
তাদের শরীর দীর্ঘ মরুভূমি
অথবা সাগরের আকৃতি নেয়।
তারা জীবিতদেরকে ধিক্কার দেয় না
তাদের বাঁচতে শেখায়।
তারা শেখায় কোন কোন মৃতের আর বয়স বাড়ে না
তারা দীর্ঘ থেকে দীর্ঘ হয় না-
আর সেইসব মৃত
যারা জীবিত হয় বার বার –
তাদের মৃত্যুদিন বেড়ে বেড়ে
তাদের বয়স দীর্ঘ করে তোলে।
তারা পাহাড়ের মতো
উচ্চতা নিয়ে মৃত অথচ সজীব –
স্থির অথচ অবিচল এক শক্তির প্রতীক—
তাকে কেউ যদি গভীর অন্ধকার রাত বলে
তার পরে ওই পাহাড়ের মাথা বেয়েই সূর্য ওঠে।