১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে ৯/১১ হামলার ২৫ বছর: গ্রাউন্ড জিরোতে ২,৯৮৩ নাম পাঠে স্মরণ সৌদি তেল রপ্তানিতে বড় ধাক্কা, হরমুজ ও লোহিত সাগর দুই পথেই বাড়ছে ঝুঁকি সাংবাদিক পুলক চ্যাটার্জীর পাঁচ চিরকুট মোদি-পুতিনের বৈঠক, পশ্চিমা চাপের বাইরে নতুন বৈশ্বিক প্রবৃদ্ধির প্ল্যাটফর্ম চায় ব্রিকস বরিশালে সমকালের কার্যালয়ে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সৌদি আরবের তেল পাইপলাইন বন্ধ, লোহিত সাগরের কৌশলগত দ্বীপ দখলে হুথিরা ৮ বিভাগেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা সিডনির মঞ্চে আজ জেমস ও রূপম, দুই বাংলার রক দিল্লিতে মোদি-পেজেশকিয়ান বৈঠক, নাবিকদের নিরাপত্তায় জোর  ফিলিপাইনে ফেরিতে আগুন, মৃত্যু বেড়ে ৩৫, নিখোঁজ ৫৪

সাংবাদিক পুলক চ্যাটার্জীর পাঁচ চিরকুট

বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় পাঁচটি চিরকুট পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের সমকাল ব্যুরো কার্যালয় থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, কার্যালয়ের ভেতরে গলায় দড়ি দেওয়া অবস্থায় পুলকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে রাত ৯টার দিকে মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পাঁচজনকে উদ্দেশ্য করে পৃথক চিরকুট

উদ্ধার হওয়া পাঁচটি চিরকুটের মধ্যে পৃথকভাবে স্ত্রী ও মেয়ে, ছোট ভাই দীপক চ্যাটার্জী, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সুমন চৌধুরী এবং প্রশাসনের উদ্দেশে বার্তা লেখা হয়েছে।

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু : পাঁচ চিরকুট ঘিরে তদন্তে পুলিশ

প্রশাসনের উদ্দেশে লেখা চিরকুটে পুলক তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেছেন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে তিনি কষ্টে ছিলেন বলে জানান। সুস্থ হওয়ার জন্য অনেক চেষ্টা করার পাশাপাশি ভারতের ভেলোরেও চিকিৎসা নেওয়ার কথা লিখেছেন। অসুস্থতার কারণে সামাজিকভাবে পিছিয়ে পড়ার অনুভূতির কথাও সেখানে উল্লেখ করেন তিনি।

একই চিরকুটে কোনো ধরনের হয়রানি না করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন পুলক।

স্ত্রী ও মেয়ের উদ্দেশে আবেগঘন বার্তা

স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা চিরকুটে পুলক তাদের কাছে ক্ষমা চেয়েছেন। মেয়েকে পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। স্ত্রী প্রিয়াংকাকে তার অনুপস্থিতির মধ্যেও জীবন এগিয়ে নেওয়ার কথা বলেন। পাশাপাশি ভাই দীপকের সঙ্গে থাকার এবং তার ওপর আস্থা রাখার কথা উল্লেখ করেন।

ছোট ভাই দীপক ও তার স্ত্রী ইতির উদ্দেশে লেখা চিরকুটে প্রিয়াংকা ও প্রকৃতির দেখভালের দায়িত্ব নিতে অনুরোধ করেন পুলক। মুক্তিযুদ্ধের ভাতা ও ব্যাংক হিসাবসংক্রান্ত বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা লিখে যান।

সহকর্মীকে পাওনা টাকা দেওয়ার অনুরোধ

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে লেখা চিরকুটে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরে সহযোগিতা করতে অনুরোধ করেন পুলক। তার স্ত্রী ও মেয়ের খোঁজখবর রাখার কথাও বলেন।

দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশে লেখা চিরকুটে প্রায় দেড় যুগ একসঙ্গে কাজ করার কথা উল্লেখ করে কোনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান পুলক। একই সঙ্গে সমকালে তার পাওনা টাকা আদায় করে পরিবারের হাতে দেওয়ার অনুরোধ করেন।

পুলিশের তদন্ত চলছে

বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে চিরকুট পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলক চ্যাটার্জী দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মাঝে মধ্যে তিনি সমকাল কার্যালয়ে এসে বসতেন। তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে ৯/১১ হামলার ২৫ বছর: গ্রাউন্ড জিরোতে ২,৯৮৩ নাম পাঠে স্মরণ

সাংবাদিক পুলক চ্যাটার্জীর পাঁচ চিরকুট

১২:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬