০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

সাথী-শিলার গল্পে এগিয়ে যাচ্ছে ‘প্রবাসী পরিবার’

  • Sarakhon Report
  • ০৯:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • 124
সারাক্ষণ প্রতিবেদক
মিম চৌধুরী, একাধারে একজন মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং উপস্থাপিকা। তবে অভিনয়েই তার মনোযোগটা এখন অনেক বেশি। কারণ অভিনয় করেই তিনি সবচেয়ে বেশি রেসপন্স পান দর্শকের কাছ থেকে। সাম্প্রতিক সময়ে ‘বউ একটা প্যারা’ ও ‘বাদী যখন বেগম’ নাটকে অভিনয় করে ভীষণভাবে প্রশংসিত হয়েছেন মিম চৌধুরী।
যে কারণে নির্মাতাদেরও তাকে নিয়ে কাজ করার আগ্রহ বেড়েছে অনেকটাই। মিম জানান আরো ভালো গল্পের কিছু দুর্দান্ত নাটকও আছে প্রচারের অপেক্ষায়। এদিকে স্বর্ণলতা দেবনাথও অভিনয়ের দুনিয়ায় এখন আলোচিত এক মুখ। বিশেষত দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘বকুলপুর সিজন টু’তে নিগার চরিত্রে অভিনয় করে তিনি এখন দেশে বিদেশে বাংলা ভাষা ভাষী দর্শকের কাছে প্রশংসা কুঁড়াচ্ছেন। বেশ ভালো ভালো খন্ড নাটকেও কাজ করছেন তিনি।
খণ্ড নাটকে এককভাবে কাজ করার ব্যস্ততা যেমন বেড়েছে তার ঠিক তেমনি ধারাবাহিক নাটকেও ব্যস্ততা বাড়ছে স্বর্ণলতার। তবে মিম চৌধুরী ও স্বর্ণলতা দেবনাথ অভিনীত মারুফ রেহমান রচিত ও পরিচালিত এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘প্রবাসী পরিবার’ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই ধারাবাহিকে মিম ও স্বর্ণ দুই বোন অর্থাৎ সাথী ও শিলা চরিত্রে অভিনয় করছেন।
প্রচারের শুরু থেকেই তারা দু’জন এই ধারাবাহিকে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছেন। এরইমধ্যে নাটকটির ১৬১’তম পর্ব এনটিভিতে প্রচার হয়েছে। টানা তিনদিন প্রচারের ধারাবাহিকতায় আজ রাত ৮টাতেও নাটকটির ১৬২’তম পর্ব প্রচার হবে। মিম চৌধুরী বলেন,‘ নাটকে আমি ও স্বর্ণ দুই বোনের চরিত্রে অভিনয় করছি। শুরু থেকেই নাটকটি প্রচারের পর থেকেই বেশ ভালো এবং এই সময়ে অনেক বেশি সাড়া পাচ্ছি।
ধন্যবাদ পরিচালক মারুফ রেহমান ভাইকে আমাকে এই নাটকের অন্যতম প্রধান একটি চরিত্রে কাজ করার সুযোগ দেয়ায়। আর সহশিল্পী হিসেবে স্বর্ণ ভীষণ সহযোগিতা পরায়ণ এবং অভিনয়ে ভীষণ সিনসিয়ার একজন শিল্পী।’ স্বর্ণ বলেন,‘ শিলা চরিত্রটি এরইমধ্যে নিগার চরিত্রের মতোই দর্শকের মধ্যে ভালোলাগার সৃষ্টি করতে পেরেছে। এ জন্য দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
ধন্যবাদ পরিচালক, প্রযোজক’সহ নাটকের পুরো ইউনিটের প্রতি। মিম আর আমার মধ্যে সম্পর্কের বোঝাপড়াটা চমৎকার। এর আগেও আমরা চক্কর ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছি। যখন যে চরিত্রটিতে মিম অভিনয় করে তখন সেই চরিত্রটিই হয়ে উঠার প্রাণবন্ত চেষ্টা থাকে তার।’
এদিকে স্বর্ণ এরইমধ্যে নাসির উদ্দিন মাসুদের পরিচালনায় ‘ব্রোকেন ফ্যামিলি’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন। মিম নিয়মিত বাংলাভিশন ও গ্লোবাল টিভিতে উপস্থাপনাও করছেন। এছাড়াও মিম আরটিভিতে প্রচার চলতি ‘গোলমাল’ ধারাবাহিকেও অভিনয় করছেন।
জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

সাথী-শিলার গল্পে এগিয়ে যাচ্ছে ‘প্রবাসী পরিবার’

০৯:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪