০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

সামরিক কমান্ডারদের সম্মেলনে আন্তঃবাহিনী সমন্বয়ের ওপরে জোর মোদীর

  • Sarakhon Report
  • ০৯:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 169

যে কোনও সামরিক অপারেশনের জন্য আরও প্রস্তুত থাকতে আন্তঃবাহিনী সমন্বয়, আত্মনির্ভরতা ও উদ্ভাবনের ওপরে জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ সোমবার কলকাতায় ভারতের সামরিক বাহিনীগুলির কমান্ডারদের দ্বিবার্ষিক যৌথ সম্মেলনের উদ্বোধন করেন।

সামরিক বাহিনীতে ২০২৫ সালটিকে যেভাবে ‘সংস্কারের বছর’ হিসাবে পালন করা হচ্ছে, সেই সূত্র ধরেই প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মি. মোদী নির্দেশ দিয়েছেন যে আন্তঃবাহিনী সমন্বয়, আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের মাধ্যমেই ভবিষ্যতে যেকোনও পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ‘অপারেশন সিন্দুর’ এর পরে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতেও সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়ে মি. মোদীকে ব্রিফ করেন সামরিক কর্মকর্তারা।

নতুন প্রযুক্তি আর সমর কৌশলের ভিত্তিতে ভবিষ্যতে কীভাবে যুদ্ধ লড়বে, সে ব্যাপারেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সামরিক কমান্ডাররা।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে এই অনুষ্ঠানে ‘ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ভিশন ২০৪৭’ শীর্ষক একটি নথিও প্রকাশ করা হয়।

সামরিক কমান্ডারদের এই দ্বিবার্ষিক সম্মেলন সোমবার শুরু হয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের সদর দফতর – কলকাতার ফোর্ট উইলিয়ামে, যার নাম এখন ‘বিজয় দুর্গ’। তিনদিনের এই সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চিফ অফ ডিফেন্স স্টাফ – জেনারেল অনিল চৌহান।

‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স’-এ দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সমর-কৌশল, প্রাতিষ্ঠানিক এবং অপারেশনস সংক্রান্ত নানা নীতিগত বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকেন।

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

সামরিক কমান্ডারদের সম্মেলনে আন্তঃবাহিনী সমন্বয়ের ওপরে জোর মোদীর

০৯:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫