০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা যুদ্ধ থামছে না কেন? অপরাধ যখন ধর্মের পরিচয় পায় ঝলমলে শিল্পে আত্মভালোবাসার বার্তা দিচ্ছেন সারা শাকিল শতায়ু বাবা-মায়ের সন্তানদের আয়ু ও সুস্বাস্থ্যের সম্ভাবনা বেশি শিক্ষিত, দক্ষ ও উচ্চাকাঙ্ক্ষী তরুণদেরই ফাঁদে ফেলছে মানবপাচারকারীরা পাকিস্তান-রাশিয়া সম্পর্ক: অবহেলিত হলেও কেন বাড়ছে কৌশলগত গুরুত্ব বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ-তিনগুণ, সুযোগ নিয়ে থাকছে প্রশ্ন গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য, জাতিসংঘ অধিবেশনের আগে হচ্ছে না

সিরাজগঞ্জে নির্বাচনী উত্তেজনায় জামায়াত নেতার বাড়িতে আগুন, পরিবারে আতঙ্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামে বুধবার রাত সাড়ে ৯টার দিকে জামায়াতের স্থানীয় নেতা কেএম হারুন অর রশিদের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। কেএম হারুন অর রশিদ সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিরাজগঞ্জে ইউনিয়ন জামায়াত আমিরের বাড়িতে আগুন | The Daily Campus

স্থানীয়দের দাবি, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে প্রতিপক্ষের পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ চালানো হয়েছে। আগুনের সময় বাড়িতে ছিলেন হারুন অর রশিদের বৃদ্ধ বাবা ও ১২ বছরের ছেলে। প্রতিবেশীরা আগুন দেখে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় ধরনের ক্ষতি রোধ করা সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত হারুন অর রশিদ জানান, ‘নির্বাচনে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এই আগুন লাগানো হয়েছে।’ তিনি জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরেছেন এবং ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।

ইউনিয়ন জামায়াতের আমিরের বাড়িতে আগুন

জনপ্রিয় সংবাদ

চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা

সিরাজগঞ্জে নির্বাচনী উত্তেজনায় জামায়াত নেতার বাড়িতে আগুন, পরিবারে আতঙ্ক

০৪:৫৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬