০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা যুদ্ধ থামছে না কেন? অপরাধ যখন ধর্মের পরিচয় পায় ঝলমলে শিল্পে আত্মভালোবাসার বার্তা দিচ্ছেন সারা শাকিল শতায়ু বাবা-মায়ের সন্তানদের আয়ু ও সুস্বাস্থ্যের সম্ভাবনা বেশি শিক্ষিত, দক্ষ ও উচ্চাকাঙ্ক্ষী তরুণদেরই ফাঁদে ফেলছে মানবপাচারকারীরা পাকিস্তান-রাশিয়া সম্পর্ক: অবহেলিত হলেও কেন বাড়ছে কৌশলগত গুরুত্ব বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ-তিনগুণ, সুযোগ নিয়ে থাকছে প্রশ্ন গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য, জাতিসংঘ অধিবেশনের আগে হচ্ছে না

সিলেটে দুই গ্রামের সংঘর্ষে আহত ১০, গুজব ছড়াতেই ফের উত্তেজনা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক ব্যক্তির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার বিকেল থেকে উপজেলার খাগাইল ও গৌরীনগর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন আগে খাগাইল বাজারের একটি গরুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই গ্রামের দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

রাতের হামলার জেরে নতুন উত্তেজনা

স্থানীয়রা জানান, আগের ঘটনার জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে গৌরীনগর গ্রামের ট্রাকচালক আবুল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি সিলেটের ধোপাগুল এলাকা থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে।

জমি দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১৫

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত্যুর গুজবেই নতুন সংঘর্ষ

শুক্রবার বিকেলে এলাকায় আবুল হোসেন মারা গেছেন—এমন গুজব ছড়িয়ে পড়ে। এরপর গৌরীনগর গ্রামের ক্ষুব্ধ লোকজন খাগাইল গ্রামের কয়েকটি বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।

এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়।

পুলিশের অবস্থান

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

পুলিশ জানিয়েছে, আবুল হোসেন জীবিত আছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা

সিলেটে দুই গ্রামের সংঘর্ষে আহত ১০, গুজব ছড়াতেই ফের উত্তেজনা

১২:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬