০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটক অপহৃত

সুন্দরবনের পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ এলাকায় বনদস্যুদের হাতে এক রিসোর্ট মালিক ও ঢাকার দুই পর্যটক অপহৃত হয়েছেন। শুক্রবার বিকেলে ঘাগরামারী টহল ফাঁড়ির কাছে কেনুয়ার খালের মুখ থেকে তাদের জোরপূর্বক তুলে নেওয়া হয়।

অপহৃতদের পরিচয়

পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত দুই পর্যটকের নাম মো. সোহেল ও মো. জনি। তাদের সঙ্গে অপহৃত হয়েছেন ঢাংমারী এলাকার একটি রিসোর্টের মালিক শ্রীপতি বাছাড়।

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ তিন পর্যটককে অপহরণ করেছে বনদস্যুরা | দৈনিক  খুলনাঞ্চল

ঘটনার পটভূমি

বনবিভাগ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার চারজন পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ভ্রমণে আসেন। নারী ও পুরুষ মিলিয়ে ওই দলটি দুপুরে ঢাংমারী এলাকায় অবস্থিত গোলকানন নামের রিসোর্টে ওঠেন। পরে বিকেলে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ তারা নৌকায় করে কেনুয়ার খালের ভেতরে ঘুরতে যান।

অপহরণ ও মুক্তিপণ দাবি

নৌভ্রমণের সময় রিসোর্ট সংলগ্ন খাল থেকে বনদস্যুরা দুই নারীসহ মোট পাঁচজনকে অপহরণ করে। পরে রাতের মধ্যেই দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেওয়া হয়। তবে রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে এখনো জিম্মি করে রাখা হয়েছে। তাদের মুক্তির জন্য বনদস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে বলে জানা গেছে।

খালে গোসল করতে নেমে কুমিরের সঙ্গে লড়াই, প্রাণে বাঁচলেন যুবক

বনবিভাগ ও পুলিশের বক্তব্য

এ বিষয়ে ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, ঘটনার খবর তিনি পেয়েছেন, তবে কোন দস্যু বাহিনী এ অপহরণের সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, অপহৃতদের উদ্ধারে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটক অপহৃত

০৪:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬