০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

হিউএনচাঙ (পর্ব-১০৩)

এই নরকের দক্ষিণে একটা স্তূপ ছিল। এটার এখন ভগ্নদশা, কিন্তু চূড়াটা এখনো ছিল। অশোক রাজা যে চুরাশী হাজারটি স্তূপ নির্মাণ করেন এটা তার প্রথম। নরকটা ভূমিসাৎ করবার পরে রাজা ভিক্ষু উপগুপ্তের সাক্ষাৎ পান ও বৌদ্ধধর্মে দীক্ষিত হন।

পুরাতন নগরের দক্ষিণ-পূর্বে কুক্কুটারাম সঙ্ঘারামের ভগ্নাবশেষ ছিল। অশোক রাজা এটা তৈরি করে এক হাজার ভিক্ষুর সভা আহ্বান করেছিলেন। পাটলিপুত্র থেকে বুদ্ধগয়ার পথে যেতে হিউএনচাঙ যে কী রকম ভাবে বিভোর হয়ে ছিলেন, তা তাঁর বিবরণ পড়লেই বোঝা যায়।

বোধিদ্রুম আর বজ্রাসন দেখে তিনি বোধিসত্ত্বের বুদ্ধত্ব প্রাপ্তির সমস্ত বিষয় চিন্তা করলেন। সেই অশ্বত্থের কাছেই বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের দুটি মূর্তি ছিল। কিম্বদন্তী ছিল যে, এই দুটি মূর্তি যখন মাটির মধ্যে চলে যাবে, বুদ্ধের ধর্মও তখন ভারতবর্ষ থেকে লুপ্ত হবে।

(চলবে)

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

হিউএনচাঙ (পর্ব-১০৩)

০৯:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫