০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

হিউএনচাঙ (পর্ব-১২০)

বুদ্ধের মৃত্যুর পর তাঁর কথিত উপদেশগুলি যথাযথ রক্ষণ করবার জন্যে রাজগৃহেই তাঁর শিষ্যদের প্রথম সভা হয়। এই সব, আর বৌদ্ধ পুরাণে বর্ণিত অন্য অনেক স্থান হিউএনচাঙের বিবরণ থেকে এখন সনাক্ত হচ্ছে।

হিউএনচাঙ নালন্দায় অন্ততঃ এক বৎসর তিনমাস থেকে শীলভদ্রের নিকট যোগাচার শিক্ষা করেন। হিন্দু দার্শনিকতত্ত্ব ও সংস্কৃত ভাষাও এখানে ভালো করে শেখেন।
চীনের লিপি ভাবাঙ্কনমূলক (ideograph)।

এর প্রত্যেক অক্ষরই এক একটি সম্পূর্ণ বাক্য (word)। তা ছাড়া বিভক্তি আর ধাতুরূপ বদলে বদলে এক একটা বাক্যের নানা রূপ দেওয়া চীন ভাষায় সম্ভব নয়। সেই জন্যে চীনভাষায় প্রায় পঁয়তাল্লিশ হাজার অক্ষর প্রয়োজন হয়।

হিউএনচাঙ ভারতবর্ষে এসে দেখলেন মাত্র কয়েকটা অক্ষরের সাহায্যে কি চমৎকারভাবে সমস্ত কথা লেখা সম্ভব হয়। আর পাণিনির ব্যাকরণ তো আধুনিক ইয়ুরোপীয় ভাষাতত্ত্বেরও আদর্শস্থানীয়।

তাই সংস্কৃত ভাষা ও ব্যাকরণ পড়ে হিউএনচাঙ চমৎকৃত হন আর এগুলি খুব আগ্রহ সহকারে অধ্যয়ন করেন। তাঁর ভ্রমণকাহিনীতে এর অনেক বিবরণ তিনি দিয়েছেন।

(চলবে)

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

হিউএনচাঙ (পর্ব-১২০)

০৯:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫