০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

হিউএনচাঙ (পর্ব-১২৪)

৬৩৮ খৃস্টাব্দে হিউএনচাঙ যখন বাংলাদেশে আসেন, তখন হর্ষবর্ধনের প্রবল শত্রু শশাঙ্কের মৃত্যু হয়েছিল, আর শশাঙ্কের সাম্রাজ্য কতকগুলি ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে গিয়েছিল। এর মধ্যে পৌণ্ড্রবর্ধন রাজ্যের প্রধান নগরী পুণ্ড্রবর্ধন ছিল বর্তমান বগুড়া শহরের সাত মাইল উত্তরে।

এই নগরী করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল। রাজমহলের দক্ষিণে গঙ্গানদীর সঙ্গে করতোয়ার নদীপথে সংযোগ ছিল।২৯ আর উত্তরভারতের বহু পণ্যদ্রব্য নদীপথে পুণ্ড্রবর্ধনে আসত।

হিউএনচাঙ পুণ্ড বর্ধনে আসবার সময়ে, এদেশে নদীর তীরে নৌ-বাণিজ্য-শুল্কের সরকারী কার্যালয়গুলি চমৎকার পুষ্পোদ্যানশোভিত দেখে খুশি হয়েছিলেন। তিনি বলেন, পুণ্ড্রবর্ধন জনবহুল নগরী। এদেশের ভূমি সমতল, খুব উর্বরা।

বড় বড় কাঁঠাল গাছ প্রচুর কিন্তু খুব আদৃত। (কাঁঠাল গাছ আর ফলের বিবরণ দিয়েছেন।) অধিবাসীরা বিদ্যানুরাগী। বারোটি সঙ্ঘারাম, তিন হাজার ভিক্ষু আছেন। কয়েকশত দেবালয় আছে। সেখানে নানা সম্প্রদায়ের বিধর্মীরা জড়ো হয়। নগ্ন ‘নিগ্রন্থ’-রাই সংখ্যায় বেশী।

(চলবে)

হিউএনচাঙ (পর্ব-১২৩)

হিউএনচাঙ (পর্ব-১২৩)

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

হিউএনচাঙ (পর্ব-১২৪)

০৯:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫