০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া ব্যক্তিদের পর্যটন-ব্যবসায়িক ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার কারণ কি হিমবাহ ধস? নতুন তথ্য যা বলছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পারমাণবিক ক্ষুদ্র চুল্লি, ব্যয় হবে ২২০ কোটি ডলার ইরানে ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল, চরম সংকটে সাধারণ মানুষের জীবন ডলারের স্থিতিশীলতা, জাপানি ইয়েনে বড় পরিবর্তন নেই—জ্যাকসন হোলের দিকে নজর বাজারের কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, শোনা গেল একের পর এক বিস্ফোরণ রাশিয়ার ওপর ‘স্লেজহ্যামার’ নিষেধাজ্ঞা, আগামী মাসে মার্কিন প্রতিনিধি পরিষদে পাসের আশা কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তির আশায় ছিল গাড়ি নির্মাতারা, হঠাৎ দ্বিগুণ শুল্কের ধাক্কা এনভিডিয়ার আয় ৭০ শতাংশ বাড়ার পূর্বাভাস, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের জোয়ার আরও কয়েক বছর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কর্মী ছাঁটাইয়ের জাকারবার্গের বড় পরিকল্পনা যেভাবে ভেস্তে গেল

হিউএনচাঙ (পর্ব-১২৩)

তার পর হিউ এনচাঙ গঙ্গাতীরে ইরিনপর্বতে এলেন। বর্তমান মুঙ্গেরের নাম ছিল ইরিন বা অনুর্বর পর্বত। সে সময়ে এখানে দশটা সঙ্ঘারাম আর হীনযানের সর্বাস্তবাদিন শাখার দশ হাজার ভিক্ষু ছিলেন। ৬৩৮ খৃস্টাব্দের গ্রীষ্মকালটা হিউএনচাঙ এই মত শিক্ষা করবার জন্যে এখানে ছিলেন।

বাংলাদেশে যাতায়াতের জন্যে নদীপথই সবচেয়ে সুবিধার ছিল। মুঙ্গের থেকে হিউ এনচাঙ নিশ্চয়ই নৌকা-যোগেই বাংলা দেশে এসেছিলেন। মুঙ্গের ছেড়ে তিনি প্রথমে এলেন চম্পাদেশে (আধুনিক ভাগলপুর)।

চম্পার দক্ষিণে এ সময়ে গহন বন ছিল আর তাতে শত শত হাতী, গণ্ডার, নেকড়ে বাঘ আর কালো চিতাবাঘ বিচরণ করত। এই প্রসঙ্গে হিউ-এনচাঙ বলেন যে, বাংলাদেশের রাজাদের শত শত যুদ্ধহস্তী ছিল।

চম্পা থেকে নদীপথে নব্বই মাইল ভাটিতে আধুনিক রাজমহলের কাছে কজঙ্গল নামে এক নগর ছিল। এখানে মহারাজা হর্ষবর্ধনের একটি প্রাসাদ ছিল। তিনি অনেক সময়ে এখানে থাকতেন।

(চলবে)

হিউএনচাঙ (পর্ব-১২২)

হিউএনচাঙ (পর্ব-১২২)

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া ব্যক্তিদের পর্যটন-ব্যবসায়িক ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

হিউএনচাঙ (পর্ব-১২৩)

০৯:০০:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫