০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

হিউএনচাঙ (পর্ব-১২)

  • Sarakhon Report
  • ০৯:০০:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • 99

সত্যেন্দ্রকুমার বসু 

অল্প কিছুদিন পরে পথপ্রদর্শক যুবাও বিপদসংকুল পথে যেতে রাজী না হয়ে তাঁকে ছেড়ে চলে গেল। তার পর হিউএনচাঙ কুরুকটাঘ, বা শুনো পর্বতের পূর্ব অংশ, পেইশানের নুনমাটি আর পাথরের উপর দিয়ে গোবি মরুভূমিতে অগ্রসর হলেন।

এই ভয়ংকর মরুভূমিতে তাঁর পথ- প্রদর্শক ছিল শুধু মৃত যাত্রীদের অস্থি (!) আর উটের মল। আস্তে আস্তে এই পথ পরিচারণ করতে করতে তিনি একদিন দেখলেন যেন দিকচক্রবাল শত শত অস্ত্রধারী যোদ্ধায় পূর্ণ, কখনও তারা কুচকাওয়াজ করে যাচ্ছে, কখনও বা স্থিরভাবে দাঁড়িয়ে আছে।

প্রত্যেকের পরিধানে চামড়ার পরিচ্ছদ। একদিকে উট আর সুসজ্জিত ঘোড়া, অন্যদিকে ঝকঝকে নিশান আর বর্শা। মুহূর্তে মুহূর্তে এই দৃশ্যের নানা রকম পরিবর্তন হচ্ছিল। পরিব্রাজক দানব ভূতপ্রেতের কারসাজি। স্থির করলেন যে, এসব নিশ্চয় দৈত্য- আবার শূন্য থেকে যেন অশরীরী বাণী উচ্চৈঃস্বরে বলে উঠল-‘ভয় নেই! ভয় নেই!’

এর পর একদিন তিনি চীনের পশ্চিম সীমান্তের কাছে রক্ষীদের প্রথম পাহারা স্তম্ভের কাছে গিয়ে পড়লেন। এর কাছেই জল ছিল। কিন্তু রক্ষীদের ভয়ে তিনি দিনের বেলা জলের কাছে না গিয়ে বালির মধ্যে একটা গর্তে লুকিয়ে থাকলেন। রাত্রে ঝরনার কাছে গিয়ে জলপান করছিলেন আর জলপাত্র পূর্ণ করছিলেন, এমন সময় হঠাৎ একটার পর একটা তীর এসে তাঁর হাঁটু ঘেঁসে মাটিতে পড়ল।

তিনি বুঝতে পারলেন যে, রক্ষীরা তাঁকে দেখে ফেলেছে। যতদূর শক্তি তিনি চীৎকার ক’রে ব’লে উঠলেন, ‘তীর মেরো না; আমি রাজধানী থেকে আগত সন্ন্যাসী’- এই বলে দুর্গের নিকটে গেলেন। দুর্গাধ্যক্ষ বৌদ্ধ ছিল। সেও তাঁকে পথের বিপদের কথা বলে যাত্রা করতে বারণ করল। বলল, ‘টুনহুয়াঙে একজন ধর্মগুরু আছেন। তিনি আপনাকে দেখে খুশি হবেন। আপনি, তাঁর কাছে গিয়ে থাকুন না?’ হিউএনচাঙ উত্তর দিলেন, ‘অল্প বয়স থেকেই আমি বৌদ্ধধর্মে একান্তভাবে অনুরাগী।

চলবে

হিউএনচাঙ (পর্ব-১১)

হিউএনচাঙ (পর্ব-১১)

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

হিউএনচাঙ (পর্ব-১২)

০৯:০০:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫