০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

হিউএনচাঙ (পর্ব-২)

  • Sarakhon Report
  • ০৯:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • 99

সত্যেন্দ্রকুমার বসু 

৬২৯ খৃস্টাব্দে হিউএনচাঙ নামক চীনদেশের একজন মহাপণ্ডিত ভক্ত বৌদ্ধ ভিক্ষু স্থলপথে ভারতবর্ষে আসেন আর সমস্ত ভারতবর্ষ পরিভ্রমণ করে ৬৪৫ খৃস্টাব্দে স্বদেশে প্রত্যাগমন করেন। তিনি চীন রাজ্যের সেই সময়কার সীমানার বাইরে যেসব দেশ দেখেছিলেন, চীন সম্রাটের অনু-রোধে সেসব দেশের তিনি একটা বিবরণ লেখেন।

এই বইখানা চীনভাষার একখানা উৎকৃষ্ট সাহিত্যগ্রন্থ ব’লে গণ্য। তা ছাড়া তাঁর শিষ্য হুই-লি-কে তিনি তাঁর নিজের ভ্রমণকাহিনী কিছু কিছু বলেছিলেন। হুই-লি সেইসমস্ত কথা ‘হিউএনচাঙের জীবনী’ নামক এক পুস্তকে লিখেছেন।

মুসলমান আক্রমণের আগে ভারতবর্ষের অবস্থার বিবরণ খুব বেশী পাওয়া যায় না। সেই জন্যে একজন বুদ্ধিমান বিজ্ঞ বিদেশী প্রত্যক্ষদর্শীর বিবরণ হিসাবে এই দুইখানা গ্রন্থ অমূল্য।

সমগ্র ভারতে ঐতিহাসিক বা সমসাময়িক গুরুত্ব বিশিষ্ট কম স্থানই ছিল যেখানে তিনি যান নি। তাঁর লিখিত চৈনিক নাম আর বিবরণের সঙ্গে সেইসব স্থানের প্রকৃত নাম আর অবস্থান সনাক্ত করার কাজ প্রত্নতাত্ত্বিকদের একটি অত্যন্ত চিত্তাকর্ষক করণীয়। এই কাজ নিয়েই ভারতের ‘প্রত্নতত্ত্ববিভাগ’ শুরু হয় আর তাঁর বিবরণ থেকেই অনেক লুপ্ত নগরীর ভগ্নাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে।

চলবে

হিউএনচাঙ (পর্ব-১)

হিউএনচাঙ (পর্ব-১)

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

হিউএনচাঙ (পর্ব-২)

০৯:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫