০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

হোটেল শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর না হলে ১৪ জানুয়ারি ধর্মঘটের হুঁশিয়ারি

সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কার্যকর না হলে আগামী ১৪ জানুয়ারি সারা দেশে হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকরা ধর্মঘটে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠন। ১৩ জানুয়ারির মধ্যে মজুরি বাস্তবায়ন না হলে এই কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে।

ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতারা জানান, সরকার ঘোষিত মজুরি এখনো অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁয় কার্যকর হয়নি। এতে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এ সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক আক্তেরুজ্জামান খান এই কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষিত মজুরি এখনো বাস্তবায়ন হয়নি

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ মে সরকার হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকদের জন্য ১৩ হাজার ৫০ টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করে এবং গেজেট প্রকাশ করা হয়। কিন্তু গেজেট প্রকাশের পরও দেশের অধিকাংশ প্রতিষ্ঠানে সেই মজুরি কার্যকর করা হয়নি। শ্রমিক নেতাদের অভিযোগ, মালিকপক্ষ নানা অজুহাতে সিদ্ধান্ত বাস্তবায়ন এড়িয়ে চলছেন।

Image

শ্রম আইন মানার দাবি জোরালো

শ্রমিকরা শুধু ন্যূনতম মজুরি নয়, শ্রম আইনে নিশ্চিত করা অন্যান্য অধিকারও অবিলম্বে কার্যকর করার দাবি জানান। তাদের দাবির মধ্যে রয়েছে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, আট ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করা, অতিরিক্ত কাজের ন্যায্য পারিশ্রমিক এবং সাপ্তাহিক ছুটিসহ সব আইনগত সুবিধা বাস্তবায়ন।

সারা দেশে বিক্ষোভ ও মিছিল

এই দাবিগুলো আদায়ের অংশ হিসেবে রোববার সারা দেশে কর্মসূচি পালন করেন হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকরা। রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে ধর্মঘটের কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

হোটেল শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর না হলে ১৪ জানুয়ারি ধর্মঘটের হুঁশিয়ারি

০৮:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬