০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ, পেনশনার সঞ্চয়পত্রে ছাড় বহাল: এনবিআর

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ থেকে পাওয়া মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ কাটা হবে—এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এনবিআর জানিয়েছে, পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ক্ষেত্রে আগের মতোই কোনো উৎসে কর দিতে হবে না।

এনবিআরের নির্দেশনা ও চিঠি
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি এনবিআর এ বিষয়ে একটি লিখিত নির্দেশনা জারি করে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে। এতে সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর নিয়ে বিদ্যমান নিয়মগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে।

পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে করের হার
এনবিআরের চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের প্রজ্ঞাপন অনুযায়ী কোনো ব্যক্তির সব ধরনের সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ যদি পাঁচ লাখ টাকার মধ্যে থাকে, তাহলে সেই বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার হবে ৫ শতাংশ।

৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর ৫ শতাংশই থাকছে

পেনশনার সঞ্চয়পত্রে কর ছাড়ের ব্যাখ্যা
পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে বিশেষ ছাড়ের বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে। কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট কোনো আয়বর্ষে শুধু পেনশনার সঞ্চয়পত্রে মোট পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন, তাহলে সেই মুনাফার ওপর উৎসে করের হার হবে শূন্য শতাংশ। অর্থাৎ এ ক্ষেত্রে কোনো কর কাটা যাবে না।

বিনিয়োগকারীদের বিভ্রান্তি দূর করার উদ্যোগ
দীর্ঘদিন ধরে অনেক বিনিয়োগকারী অভিযোগ করে আসছিলেন যে, পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রেও কোথাও কোথাও ১০ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়া হচ্ছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়। এই পরিস্থিতি পরিষ্কার করতেই এনবিআর নতুন করে ব্যাখ্যামূলক নির্দেশনা দিয়েছে।

পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগে কর ১০ শতাংশ
এনবিআর আয়কর আইন ২০২৩-এর ধারা ১০৫ উল্লেখ করে জানিয়েছে, কোনো ব্যক্তির যদি কোনো আয়বর্ষে সব ধরনের সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকা ছাড়িয়ে যায়, তাহলে সেই বিনিয়োগ থেকে পাওয়া মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর প্রযোজ্য হবে।

এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি

চালু থাকা সঞ্চয়পত্রের ধরন
বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় চার ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে। এগুলো হলো পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এর মধ্যে পরিবার সঞ্চয়পত্র কেবল নারীদের জন্য নির্ধারিত হলেও বাকি তিন ধরনের সঞ্চয়পত্রে ব্যক্তি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারে

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ, পেনশনার সঞ্চয়পত্রে ছাড় বহাল: এনবিআর

০৮:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬