১১:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বিপিএল নিলাম তালিকা থেকে বাদ পড়ে আইনগত নোটিশ দিলেন এনামুল

বিপিএল ২০২৬ মৌসুমের খেলোয়াড় নিলাম তালিকা থেকে নিজের নাম বাদ পড়ায় বাংলাদেশ ক্রিকেটার এনামুল হক বিজয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বিপিএল গভর্নিং কাউন্সিল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আইনগত নোটিশ পাঠিয়েছেন।

নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব, এনামুলের পক্ষে। নোটিশে বলা হয়, কোনো ব্যাখ্যা বা পূর্বযোগাযোগ ছাড়া তাকে নিলাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা ইচ্ছামূলক, পেশাগতভাবে ক্ষতিকর এবং অযৌক্তিক সিদ্ধান্ত।

নোটিশে উল্লেখ করা হয়, এনামুলের বিরুদ্ধে কোনো ধরনের অসদাচরণ বা ক্রিকেটীয় নৈতিকতা ভঙ্গের অভিযোগ নেই। তা সত্ত্বেও তাকে কোনো কারণ না জানিয়ে বাদ দেওয়া হয়েছে।

এনামুল নোটিশে নিজেকে দীর্ঘদিনের জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দিয়ে বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরম্যান্স ধারাবাহিক। তাই এই বাদ পড়া তার সুনাম, মানসিক শান্তি ও আর্থিক অবস্থার ক্ষতি করেছে। বিশেষ করে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিপিএল একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম—যেখানে অংশ নিতে না পারা তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নোটিশে দাবি করা হয়, তাকে অবিলম্বে নিলাম তালিকায় ফিরিয়ে নিতে হবে, স্বাভাবিকভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং এ বিষয়ে প্রকাশ্যে ব্যাখ্যা দিতে হবে।

বিসিবিকে তিন দিনের সময় দেওয়া হয়েছে জবাব দেওয়ার জন্য। এই সময়সীমার মধ্যে সন্তোষজনক জবাব না পেলে এনামুল পরবর্তী আইনগত পদক্ষেপ নেবেন, যার মধ্যে ক্ষতিপূরণের দাবিও থাকতে পারে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বিপিএল নিলাম তালিকা থেকে বাদ পড়ে আইনগত নোটিশ দিলেন এনামুল

০৮:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫