১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
এবারের এডিপি ব্যয় মাত্র ২১ শতাংশে আটকা, দুই দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছালো মানিকগঞ্জে বিদ্যুৎ স্ফুলিঙ্গ থেকে ভয়াবহ আগুন, চারজন পরিবার সদস্য দগ্ধ রমজানকে আলোকিত করুন দয়া, ক্ষমা ও শান্তির বার্তা নিয়ে ফেব্রুয়ারির ২৫ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, স্টল ভাড়া মওকুফ ঘোষণা মালয়েশিয়ার পাম তেল: দৈনন্দিন জীবনের গোপন উপাদান হোয়াইট হাউস প্রতিক্রিয়া এড়ালো, ট্রাম্প তাইওয়ান অস্ত্র বিক্রয় স্থগিতের বিষয়ে চিনের চাপের মুখে বিবেচনা করছেন নগ্ন অনুপ্রবেশে জাপানের রাজপ্রাসাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন কেনিয়ায় চীনের দ্রুত প্রকল্প বাস্তবায়ন পশ্চিমকে পিছনে ফেলছে বিশ্বের ‘সবচেয়ে কঠিন’ রেলপথ ২০৩০-এর আগেই শেষ করতে পথে চীন লুনার নববর্ষে হংকংয়ে গুয়াংডং চালকদের ভিড়, ভিন্নধর্মী ভ্রমণ ও কেনাকাটায় উৎসব

বশেমুমেবি’তে চিকিৎসক-কর্মকর্তাদের ওরিয়েন্টশন প্রোগ্রাম অুনষ্ঠিত

  • Sarakhon Report
  • ০৪:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • 78
রোগীদের প্রতি অবহেলা ও চিকিৎসকদের উপর হামলা কোনাটাই মেনে নেব না: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন
সারাক্ষণ ডেস্ক 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আজ রবিবার ২৮ এপ্রিল ২০২৪ইং তারিখে ৪১তম বিসিএস (স্বাস্থ্য) ও বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডার-এর নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসক-কর্মকর্তাগণের ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের মাননীয় সচিব মোঃ জাহাঙ্গীর আলম।
গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, ৪১তম বিসিএস এর নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আমি যখন সহকারী সার্জন হিসেবে সিলেটের হবিগঞ্জের বানিয়াচরের অজপাড়া গ্রামে যোগদান করে ছিলাম তখন নৌকা করে যেতাম, ভাঙ্গা ঘরে থাকতাম। তবে সেখানে মানুষের কাছ থেকে যে সম্মান, ভালোবাসা পেয়েছি তা কোনোদিন ভুলতে পারব না। চিকিৎসকরা হলেন উপরওয়ালার আর্শীবাদ। চিকিৎসকরা যে টাকার পিছনে দৌড়াবেন তা নয়, সততার সঙ্গে কাজ করলে, সুন্দর ও ভালো ব্যবহারের মাধ্যমে রোগীসহ জনগণের মন জয় করে সম্মান অর্জন করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। ভালো ব্যবহারের মাধ্যমে চিকিৎসাসেবা দিলে যে সম্মান পাওয়া যায়, আমি নিজেই তার জলন্ত প্রমাণ। চিকিৎসকদের সুরক্ষা ও রোগীদের সুরক্ষা দুটোই দেখার দায়িত্ব আমার। রোগীদের প্রতি অবহেলা ও চিকিৎসকদের উপর হামলা কোনাটাই আমি মেনে নেব না। নড়াইলে দেখলাম সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো কোনো চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। যা আমি কামনা করি না। বঙ্গবন্ধুই নির্দেশনা দিয়ে গেছেন তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। রোগী ও সাধারণ মানুষ একটু ভালো ব্যবহার পেলে, তাদের সাথে সুন্দরভাবে একটু কথা বললে, তাদের কথা মনোযোগ দিয়ে একটু ধৈর্য্য সহকারে শুনলে এই সামান্যতেই তারা খুশি। আপনারা রোগীদেরকে যথাযথ সেবা দিবেন, আপনাদের সুরক্ষার দায়িত্ব আমার। যখনই প্রয়োজন হয় আমাকে কল দিবেন, আপনাদের সুরক্ষা আমি নিশ্চিত করব। বাংলাদেশের চিকিৎসাসেবা অনেক এগিয়েছে। বিদেশ থেকেও রোগীরা চিকিৎসাসেবা নিতে বাংলাদেশে আসছেন। সিএমএইচ-এ জোড়া মাথার দুই শিশুকে আলাদা করা হয়েছিল। পাঁচ বছর ধরে তারা ভালো আছে। এটা পৃথিবীর বুকে চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশের সাফল্যের একটা উজ্জ্বল মাইলফলক হয়ে থাকবে।
নিউজ, ছবি ও ভিডিও: প্রশান্ত মজুমদার ও মোঃ সোহেল গাজী ।

জনপ্রিয় সংবাদ

এবারের এডিপি ব্যয় মাত্র ২১ শতাংশে আটকা, দুই দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছালো

বশেমুমেবি’তে চিকিৎসক-কর্মকর্তাদের ওরিয়েন্টশন প্রোগ্রাম অুনষ্ঠিত

০৪:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪