১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬
ক্ষমতার বিকেন্দ্রীকরণ যথেষ্ট নয়, ভবিষ্যৎ গড়বে অর্থনৈতিক শৃঙ্খলা ও প্রযুক্তিগত প্রস্তুতি ইনুর ১০ বছরের কারাদণ্ড, রায়কে ‘প্রহসনের বিচার’ বললেন জাসদ সভাপতি বাংলাদেশে আরও ২ সন্দেহজনক হামে মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭১৮ উইম্বলডনে কঠিন লড়াই পেরিয়ে জয়ে শুরু শিয়নতেকের, সেরেনার প্রত্যাবর্তনে দর্শকদের উচ্ছ্বাস কৃত্রিম বুদ্ধিমত্তার চালক নিয়ে স্বয়ংচালিত গাড়ির দৌড়ে নতুন চমক, বড় প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছে নতুন উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তায় পুলিশিং বদলাতে বড় বাজি, নতুন যুগের স্বপ্ন দেখছে টেজার নির্মাতা ডিজনির নতুন প্রধানের লক্ষ্য দ্রুত সিদ্ধান্ত, ডিজিটাল রূপান্তরে জোর নিসানের ঘুরে দাঁড়ানোর লড়াই, হাইব্রিড ও নতুন মডেলেই বাজি কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নতুন লড়াই: মহাকাশ নয়, পৃথিবীতেই বড় বাজি সফটব্যাংকের ইইউর নজরে ক্লাউড বাজার, অ্যামাজন ও মাইক্রোসফটের ওপর বাড়তে পারে কঠোর নিয়ন্ত্রণ

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি: সালাহউদ্দিন আহমদ

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার ২ জানুয়ারি বিকাল পৌনে চারটায় কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে তিনি এই বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে এবং নির্বাচন কমিশনকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে নির্বাচনী মাঠে সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকবে।

সালাহউদ্দিন আহমদের বক্তব্যে গণতান্ত্রিক প্রত্যাশা

ধানের শীষের এই মনোনীত প্রার্থী আরও বলেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের প্রধান প্রত্যাশা হচ্ছে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। সেই আকাঙ্ক্ষা হলো নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে সালাহউদ্দিন আহমদ একদিনের সফরে কক্সবাজারে আসেন। শুক্রবার দুপুর সোয়া একটায় তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান।

কক্সবাজার পৌঁছে তিনি শহরের নুনিয়ারছড়া এলাকার একটি মসজিদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। এরপর তিনি সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার কক্সবাজারের স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশু ছেলে রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি মরহুমের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।

নির্বাচনী যাচাই-বাছাইয়ের ফলাফল

মধ্যাহ্নভোজ শেষে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রথম দিনের যাচাই-বাছাইয়ে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া এবং কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের মনোনয়নপত্র যাচাইয়ের দিন নির্ধারিত ছিল।

কক্সবাজারে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি সালাউদ্দিন আহমদের

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচজন প্রার্থীর মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। ফলে এই আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পায়।

বৈধ প্রার্থীরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সালাহউদ্দিন আহমদ পেকুয়ায় অবস্থিত নিজ বাসভবনের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

ক্ষমতার বিকেন্দ্রীকরণ যথেষ্ট নয়, ভবিষ্যৎ গড়বে অর্থনৈতিক শৃঙ্খলা ও প্রযুক্তিগত প্রস্তুতি

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি: সালাহউদ্দিন আহমদ

০৯:১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬